মধুপুরের গারোবাজারে ৪টি অবৈধ দোকান উচ্ছেদ

অপরাধ আইন আদালত দুর্ঘটনা পরিবেশ প্রতিষ্ঠান মধুপুর

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজারে সরকারি খাস জমি অবৈধভাবে দখলের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

 

সোমবার বিকেলে এই অভিযান চালানো হয়। এ সময় খাস জমির ওপর অবৈধভাবে গড়ে ওঠা ৪টি দোকানঘর অপসারণ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনার সময় মহিষমারা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং মধুপুর থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দীন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *