
মধুপুর প্রতিনিধি: মধুপুরে মাদক সেবন ও বিক্রির অপরাধে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার, ২৯ জুন বিকেলে আটককৃত পাঁচ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের রাধাপালবাড়ী গ্রামের মো. হাসমত আলীর ছেলে জাহিদ হাসান (৩০), পালানবাড়ী গ্রামের হোসেন ফকিরের ছেলে মো. রুবেল (৩৪), মধুপুর পৌর শহরের আসিলাপাড়া এলাকার আওলাদ সওদাগরের ছেলে জাহিদুল (৩০), মোহন সওদাগরের ছেলে বাবু সওদাগর (৩০) এবং নিজাম সওদাগর (২০)।
ভ্রাম্যমাণ আদালত তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(খ) লঙ্ঘনের অপরাধে ৩৬(১)(৮) ধারায় প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
