
নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার, ৮ মে বিকেলে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের ফাইনাল খেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চোরাই পথে পশু আসা বন্ধের বিষয়ে তিনি বলেন, কোরবানির পশু কোনভাবেই বাইরের থেকে অবৈধ পথে যাতে প্রবেশ করাতে না পারে। সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও বর্ডার এলাকায় দায়িত্বরত বিডিআর বাহিনীকে অবহিত করেছি।
তিনি বলেন, পশুর বাজার ব্যবস্থাপনা যাতে সঠিক থাকে, সে অনুযায়ী প্রত্যেক হাটে ভেটেরিনারি চিকিৎসকরা দায়িত্ব পালন করবেন।
চোরাই পথে পশু আসা বন্ধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশু কোনোভাবেই যাতে বাইরে থেকে অবৈধ পথে প্রবেশ করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সীমান্ত এলাকায় দায়িত্বরত বিজিবিকে জানানো হয়েছে।
পরে নতুন কুঁড়ি স্পোর্টসের ফাইনাল খেলার উদ্বোধন করেন সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে দুটি দলের আলাদা খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চয় কুমার মহন্ত, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
