টাঙ্গাইলে দুঃস্থদের মাঝে জেলা পরিষদের আর্থিক অনুদান বিতরণ

অর্থনীতি টাঙ্গাইল সদর পরিবেশ প্রতিষ্ঠান লাইফ স্টাইল

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা পরিষদের পক্ষ থেকে দুঃস্থ রোগীর চিকিৎসা ও অসহায় শিক্ষার্থী এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ১৯ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ৭ মে জেলা পরিষদের ওই অনুদানের চেক বিতরণ করা হয়।

 

এ উপলক্ষে জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পরিষদের নিবাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে এসব চেক তুলে দেন।

চেক বিতরণকালে অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়ন এবং অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে সরকারের এই ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদে সহকারী প্রকৌশলী সাকিব ইবনে মতিন, হিসাব রক্ষক এসএম তারিকুল হাসানাত প্রমুখ।

অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ১১ লাখ এবং অসহায় ব্যক্তি ও দুঃস্থ রোগীদের মাঝে ৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী সংগঠনের নেতা, অসহায় দুঃস্থ ব্যক্তি ও তাদের পরিবারের সমস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *