
ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলায় মাই প্রমিস ডে দিবস পালন উপলক্ষে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে এক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার, ৫ মে সকাল ১১ টায় গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার শারমিন নাসরিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন, সিডিসির সভাপতি ও দেউলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডিসির সহ-সভাপতি ফনিন্দ্র পাল, গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভাপতি
মোঃ রফিকুল ইসলাম খান ভুলু, গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনামনি খানম, গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির প্রোগ্রাম অফিসার মোঃ জাকারিয়া, এশিয়া টিভির জেলা প্রতিনিধি আব্দুল লতিফ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোশারফ হোসেন।
আলোচনা সভা শেষে শিশুদের ৫টি প্রতিজ্ঞা করানো হয়। প্রতিজ্ঞাগুলো হলো- আমি মন দিয়ে লেখাপড়া করব, আমি আমার স্বপ্নকে সফল করব, আমি আমার পরিবার নিয়ে সুখে থাকব, আমি সুস্থ ও সুন্দর জীবনযাপন করব এবং আমি একজন সু প্রতিবেশী হবো। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
