কালিহাতীতে বাল্কহেডের সঙ্গে নৌকার সংঘর্ষ, একজ‌নের লাশ উদ্ধার

কালিহাতী দুর্ঘটনা ফিচার

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার ধ‌লেশ্বরী নদী‌তে বালুবাহী বাল্ক‌হে‌ডের সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘ‌র্ষে পা‌নি‌তে প‌ড়ে নি‌খোঁজ দুইজনের মধ্যে একজ‌নের মৃত‌দেহ উদ্ধার করেছে ফায়ার সা‌র্ভিস। রোববার রাত ৮ টার দিকে নিউ ধলেশ্বরী নদীতে উপজেলার জোকারচর এলাকায় খেয়াঘাটে এ দুর্ঘটনা ঘটে।

 

সোমবার দুপুরে উপজেলার জোকারচরে নদী‌তে এ ঘটনার পর বাল্কহেডের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে বলে জানান টাঙ্গাইল নৌ-পুলিশের এসপি মোহাম্মদ সোহেল রানা। আটকরা হলেন, বালুবাহী বাল্কহেডের মাসুম গাজী ও রাশেদুল ইসলাম। মাসুম গাজী বরগুনা জেলার আমতলী থানার দক্ষিণ পশ্চিম গ্রামের তোতা গাজীর ছেলে ও রাশেদুল ইসলাম একই গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে।

নিহত বাবু প্রামানিক (৩৫) টাঙ্গাইল সদর উপজেলার রাঙ্গাচুইরা গ্রামের প্রয়াত রহম প্রামানিকের ছেলে। নিখোঁজ মুক্তার হোসেন (৩২) উপজেলার দুর্গাপুর গ্রামের সামছুল হকের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপু‌রে নৌকায় করে কয়েকজন যাত্রী ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় নৌকা থেকে যাত্রীরা নদীতে পড়ে যান। কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও বাবু ও মুক্তার নদীতে তলিয়ে যান। তাঁদের সন্ধানে সোমবার সকাল ৭টা থেকে উপজেলার জোকারচর এলাকায় নদীতে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী‌তে তল্লাশি চালিয়ে বাবুর লাশ উদ্ধার করেন।

টাঙ্গাইল ফায়ার সা‌র্ভিসের সহকা‌রী প‌রিচালক শ‌ফিকুল ইসলাম ভূঁইয়া জানান, একজনের লাশ উদ্ধার করা গেলেও আরেকজন এখনো নিখোঁজ আছেন। সন্ধ‌্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম সমা‌প্তি ঘোষণা করা হ‌য়ে‌ছে।

টাঙ্গাইল নৌ পুলিশের পুলিশ সুপার সোহেল রানা বলেন, বালুবাহী বাল্কহেডের সংঘর্ষে খেয়ানৌকার একজন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। ডুবুরিরা তাদের উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছেন। তিনি আরও বলেন, বাল্কহেডটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে ও বাল্কহেডের দুই জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *