গোপালপুরের মুন্নি হত্যার বিচার দাবী তার পিতা-মাতার!

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মোনিয়া রহমান মুন্নির বিয়ের মাত্র তিন মাসের মাথায় পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ঘটনার পর স্বামী জিহাদ ভূঁইয়া ও তার মা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় বিষয়টি বেশ রহস্যজনক মনে হচ্ছে। এটি হত্যা বলে অভিযোগ তুলে বিচার চেয়েছেন নিহেতের পিতা-মাতা।   পুলিশ জানায়, গত বুধবার, ৫ আগস্ট […]

Continue Reading

সখীপুরে রাস্তায় রেখে যাওয়া অসুস্থ জামালের চিকিৎসা করাচ্ছেন গ্রামবাসী

সখীপুর প্রতিনিধি: সখীপুরে জামাল উদ্দিন নামের অসুস্থ এক ব্যক্তিকে রাতের অন্ধকারে গ্রামের রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ ওঠার পর তাঁর চিকিৎসার উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা চাঁদা তুলে তাঁকে হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা প্রশাসনও চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছে।   উপজেলার কালমেঘা গ্রামের ঝুট ব্যবসায়ী এনাম হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় […]

Continue Reading

ঘাটাইলে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার, ৪ আগস্ট ভোরে উপজেলার ক্যান্টনমেন্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক হলেন জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ গ্রামের জহুরুল আকন্দের ছেলে মো. মজনু মিয়া।   পুলিশ জানায়, উপজেলার ক্যান্টনমেন্ট মোড় এলাকায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি […]

Continue Reading

সখীপুরে রাতে অসুস্থ ব্যক্তিকে রাস্তায় রেখে যাওয়ার অভিযোগ!

সখীপুর প্রতিনিধি: সখীপুরে অসুস্থ এক প্রবাসীকে গভীর রাতে রাস্তায় রেখে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে। গত শনিবার রাতভর গ্রামীণ রাস্তায় পড়ে থাকার পর রোববার সকালে তাঁকে দেখতে পান স্থানীয় লোকজন। পরে বৃষ্টি শুরু হলে ভাতিজি তাঁর বাড়িতে নিয়ে আশ্রয় দেন।   জামাল উদ্দিন মিস্টার (৫৫) নামে ওই ব্যক্তির এক ছেলে ও এক মেয়ে আছে। […]

Continue Reading

টাঙ্গাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরে সুফিয়া আক্তার বিথী নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার, ২ আগস্ট দুপুরে দুর্গন্ধ পেয়ে শহরের পারদিঘুলীয়া এলাকার একটি বাসার দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।   সুফিয়া আক্তার বিথী (৩৫) হুমায়ন খালিদের মেয়ে। তিনি দাইন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। স্থানীয়রা জানান, সকালে […]

Continue Reading

সরকার রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে: প্রতিমন্ত্রী শরীফুল

মির্জাপুর প্রতিনিধি: সরকার দেশের সব রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেছেন, দ্রুত সময়ের মধ্যে মির্জাপুরের ঐতিহ্যবাহী এই বন্ধ কারখানাটি চালু করা হবে। টাঙ্গাইল কটন মিলও কোন প্রক্রিয়ায় চালু করা যায় তা খতিয়ে দেখছে।   শনিবার, ১ আগস্ট সকালে মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে দীর্ঘ […]

Continue Reading

মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন!

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলায় দুর্বৃত্তের হাতে জালেমন (৭৫) নামক এক বৃদ্ধা নৃশংসভাবে খুন হয়েছেন। শুক্রবার, ৩১ জুলাই রাত সাড়ে আটটার দিকে উপজেলার শোলাকুড়ী গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মধুপুর থানার উপপরিদর্শক সেলিম মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।   নিহত জালেমন শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ওরফে মিঠুর মা এবং মৃত […]

Continue Reading

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

মধুপুর প্রতিনিধি: মধুপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হন। বৃহস্পতিবার, ৩০ জুলাই রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের রক্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।   পুলিশ এবং মধুপুর ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ‌‘ক্রাউন ডিলাক্স পরিবহনে’র একটি যাত্রীবাহী বাস […]

Continue Reading

সখীপুরের হাজারো মানুষের যাতায়াতের মাধ্যম ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো!

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের মরিচকুঁড়ি গ্রাম থেকে কালিয়া ইউনিয়নের বাসারচালা গ্রামে যাওয়ার একমাত্র সড়কে স্থানীয় বাসিন্দাদের ভরসা একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। বছরের পর বছর ধরে স্থায়ী সেতুর দাবি জানিয়ে এলেও দুই গ্রামের মানুষের ভাগ্যে জোটেনি একটি টেকসই সেতু। ফলে হাজারো মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন।   স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা […]

Continue Reading

মির্জাপুরের রাসেল মালয়েশিয়ার অন্ধকার জীবন থেকে দেশে ফিরল!

মির্জাপুর প্রতিনিধি : উন্নত জীবনের স্বপ্নে এক দশক আগে সুদূর প্রবাস মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের ফালু সিকদারের ছেলে রাসেল সিকদার। পরিবারকে একটি সুন্দর ও স্বাবলম্বী ভবিষ্যৎ উপহার দেওয়ার ইচ্ছে থাকলেও ভাগ্যের নির্মম পরিহাসে এক অচেনা ভুল ও দীর্ঘ আইনি জটিলতায় হারিয়ে গিয়েছিলেন জীবনের আলো থেকে। অবশেষে পরিবার ও উপজেলা প্রশাসনের […]

Continue Reading