টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের পলিথিন ব্যবহারবিরোধী ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ক্ষতিকর পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৮ জুলাই পৌর শহরের ছয়আনি বাজারে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।   এতে জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন এনজিও, সামাজিক সংগঠন এবং বিভিন্ন ইলেকট্রনিক ও […]

Continue Reading

টাঙ্গাইলে যমুনা সেতুর বিকল্প পথে ছয় বছরেও কাজ শেষ হয়নি!

কালিহাতী প্রতিনিধি: যমুনা সেতু-ঢাকা মহাসড়কের সম্ভাব্য বিকল্প পথ হিসেবে প্রায় ছয় বছর আগে শুরু হওয়া কাজ শেষ না হওয়ায় টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলার লাখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঠিকাদারের দায়িত্বহীনতা, কাজে গাফিলতি ও প্রতারণার অভিযোগে টাঙ্গাইলের নিউ ধলেশ্বরী নদীর ওপর কালিহাতী উপজেলার জোকারচরে নির্মাণাধীন একটি গুরুত্বপূর্ণ সেতুর কাজ দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। […]

Continue Reading

টাঙ্গাইল-তারাকান্দি সড়কে ভাঙন, যানবাহন চলাচল বন্ধ: বিকল্প পথে ভোগান্তি

ভূঞাপুর প্রতিনিধি:  টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি সড়কের ধসে পড়া অংশের কাজ গত সাত দিনেও শেষ হয়নি। এতে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। আর বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কায় মালামাল সরিয়ে নিচ্ছেন সড়কের পাশের বাসিন্দারা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, তারা দ্রুতই কাজ করছে।   জানা যায়, গত রবিবার হঠাৎ করেই যমুনার তীব্র স্রোতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার […]

Continue Reading

ঐতিহ্যবাহী ভাসানী হলে দিনে পানের দোকান-ট্রাকস্ট্যান্ড, রাতে মাদকসেবীদের আড্ডা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের একসময়ের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ভাসানী হল ছিল নাটক, সংগীত, নৃত্য, কবিতা, বইমেলা থেকে শুরু করে রাজনৈতিক ও সামাজিক নানা আয়োজনের প্রাণচাঞ্চল্যে মুখর। অথচ দীর্ঘদিনের অবহেলা, সংস্কারের অভাব ও প্রশাসনিক উদাসীনতায় সেই ঐতিহ্যবাহী মিলনায়তন এখন পরিণত হয়েছে এক পরিত্যক্ত ভবনে।   স্থানীয়রা বলছেন, দিনে হলটির বারান্দায় বসে পানের দোকান, প্রাঙ্গণে ট্রাকস্ট্যান্ড; আর সন্ধ্যা নামলেই […]

Continue Reading

টাঙ্গাইলে ভাইরাসের আক্রমণে আখক্ষেতে পচন: লোকসানের শঙ্কায় কৃষক

নিজস্ব প্রতিবেদক: চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া থাকলেও ফসল পরিপক্ব হওয়ার আগমুহূর্তে অজ্ঞাত ভাইরাসজনিত রোগের আক্রমণে সেই আশা এখন হতাশায় পরিণত হয়েছে। কৃষকরা আখের বাম্পার ফলনের আশা করলেও জেলার বিভিন্ন এলাকায় ক্ষেতের পর ক্ষেত আখ পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে উৎপাদন ব্যয় তুলতে না পেরে চরম আর্থিক সংকটে পড়েছেন আখচাষিরা।   কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, […]

Continue Reading

টাঙ্গাইলে নিয়ম ভেঙে নিজ জেলায় নির্বাহী প্রকৌশলীর পদায়ন!

নিজস্ব প্রতিবেদক: সরকারি নীতিমালাকে উপেক্ষা করে প্রজ্ঞাপন জারির মাত্র দুই সপ্তাহের মধ্যে নিজ জেলা টাঙ্গাইলে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন পেয়েছেন জাহানারা পারভীন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদ্য জারিকৃত নীতিমালায় নিজ জেলা কিংবা জীবনসঙ্গীর জেলায় পদায়নের ক্ষেত্রে স্পষ্ট নিষেধাজ্ঞা থাকলেও প্রভাবশালী মহলের সুপারিশে এ বদলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।   জানা গেছে, এলজিইডির কর্মকর্তাদের […]

Continue Reading

মাভাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নিয়ে গ্রুমিং সেশন অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে দ্রুত ও কার্যকরভাবে অভিযোজিত করতে চার দিনব্যাপী ‘Student Grooming and University Adaptation Program’ অনুষ্ঠিত হচ্ছে।   বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কর্মসূচি ১৮–২১ জুলাই ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১২ তলা একাডেমিক ভবনের কনফারেন্স রুম–১ ও […]

Continue Reading

টাঙ্গাইলে চারটি ফার্মেসিকে ২৬ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর শহরের জেনারেল হাসপাতাল রোড এলাকার বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারটি ফার্মেসিকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।   রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ঔষধ প্রশাসন অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয় এবং পুলিশ বিভাগের সমন্বয়ে […]

Continue Reading

প্রতিমন্ত্রী টুকুর ক্ষুদ্র পোল্ট্রি খামারিদের সহজ শর্তে ঋণের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের কৃষি ঋণের আদলে সহজ শর্তে ঋণ সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, উৎপাদন ব্যয় কমানো, ফিডের দাম সহনীয় রাখা এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতের মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করে গড়ে তোলা হবে।   শনিবার, […]

Continue Reading

গণতান্ত্রিক-বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চাই: প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা গণতন্ত্রকে বুকে ধারণ করে, লালন করে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছেন; তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আগামীর বাংলাদেশ নিয়ে তাদের যে স্বপ্ন ছিল, একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার তা আমরা সবাই মিলে গড়ে তুলতে চাই।   বৃহস্পতিবার, ১৬ জুলাই দুপুরে জুলাই দিবসে টাঙ্গাইলে জুলাই […]

Continue Reading