টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর শেষ নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর হরিণ প্রতীকের শেষ মিছিল করতে এসে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।   সোমবার, ৯ ফেব্রুয়ারি দুপুরে শহিদ স্মৃতি পৌর উদ্যান থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মিছিল প্রদক্ষিণকালে শহরের ভিক্টোরিয়া রোডের পোস্ট অফিসের কাছে ও সাবালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের মরদেহ বাড়িতে […]

Continue Reading

টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা প্রশাসক কর্তৃক পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৮ জানুয়ারী দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান সম্পন্ন হয়।   টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ শাহীনুর ইসলামের সভাপতিত্বে এ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি […]

Continue Reading

টাঙ্গাইলে শহীদ জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: স্বৈরশাসক এরশাদ সরকারের শাসনামলে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের ছাত্রনেতা মির্জা আবু রায়হান খান জগলুর ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।   রবিবার, ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় জেলা ছাত্রদলের আয়োজনে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জগলুর স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে মরহুমের পরিবার, বিএনপি […]

Continue Reading

কালিহাতীতে বিএনপি-লতিফ সিদ্দিকীর সমর্থকদের মধ্যে মারামারি

কালিহাতী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে বিএনপির (ধানের শীষ) প্রতীকের প্রার্থী লুৎফর রহমান মতিনের কর্মীদের উপর স্বতন্ত্র (হাঁস) প্রতীকের প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিএনপির কর্মী-সমর্থকরা মিছিল ও কালিহাতী থানা গেট অবরোধ করে।   শনিবার, ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া […]

Continue Reading

টাঙ্গাইলে সামাজিক সেবামূলক অরাজনৈতিক সংগঠন ‘বেঁচে থাকা’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে এক ঝাঁক উদ্যমি নারীদের উদ্যোগে বেঁচে থাকা’ নামে একটি সামাজিক, সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। টাঙ্গাইল জেলা শহরের কলেজপাড়া এলাকায় সংগঠন কার্যালয়ে ৭ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যায় এক আলোচনা সভার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।   সভায় সর্বসম্মতিক্রমে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন হাছিনা আফরোজ দিনা। কমিটিতে অন্যান্য পদে দায়িত্ব […]

Continue Reading

ভূঞাপুরে শ্রমিক সংগঠনের আয়োজনে আব্দুস সালাম পিন্টুর নির্বাচনী জনসভা

ভূঞাপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, এ আসনে নির্বাচিত হলে শ্রমিকদের আর কোনো দুরবস্থা থাকবে না। শনিবার, ৭ ফেব্রুয়ারি ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা শ্রমিক সংগঠনের আয়োজনে এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।   তিনি […]

Continue Reading

টাঙ্গাইল-৫ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোজাম্মেল হকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা ও নির্বাচনী মাঠে বিভিন্ন হামলার অভিযোগ এনে টাঙ্গাইল-৫ সদর আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মোজাম্মল হক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে ৭ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে সংবাদিকদের সাথে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।   মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে জাতীয় পার্টি (লাঙ্গল) মনোনীত প্রার্থী […]

Continue Reading

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে ১২৬ কেন্দ্রের ১২টি ঝুঁকিপূর্ণ

মির্জাপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনের ১২৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কেন্দ্রগুলোতে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে।   জানা যায়, মির্জাপুর একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় নির্বাচনী আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৪৩৭ জন। এর […]

Continue Reading

মধুপুর ইসলামিক ফাউন্ডেশন: ফিল্ড সুপারভাইজারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের অধীন পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটির ফিল্ড সুপারভাইজার আব্দুল আলীমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ বাণিজ্য এবং কোনো প্রকার নোটিশ ছাড়াই শিক্ষক-শিক্ষিকাদের অবৈধভাবে ছাঁটাই করার অভিযোগ এনেছেন ভুক্তভোগীরা। এ প্রকল্পের সাথে জড়িত মধুপুর উপজেলার পদবঞ্চিত শিক্ষকবৃন্দ […]

Continue Reading

ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যরাই মূল ভূমিকা পালন করবে- মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা বাংলাদেশে প্রায় ৫ লাখ ৬০ আনসার ও ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করবেন। তাদের বিভিন্ন নির্দেশনা দিতে জেলায় জেলায় এই নির্বাচনী প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হচ্ছে। নির্বাচনে ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর সদস্যরাই মূল […]

Continue Reading