ছেলের খতনা উপলক্ষে সাড়ে ৩ হাজার মাদরাসা শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ছেলের সুন্নাতে খতনা উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে সাড়ে তিন হাজার মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীকে খাওয়ালেন।   শুক্রবার, ৭ আগস্ট দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ধুলেরচর, বেবিস্ট্যান্ড, বাজিতপুর এবং তারুটিয়া গ্রামের চারটি মাদরাসা ও এতিমখানায় এই খাবারের আয়োজন করা হয়।   […]

Continue Reading

টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবার, ক্যানসার-কিডনি আক্রান্ত রোগী এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার, ৬ আগস্ট দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে সকল অনুদানের চেক তুলে দেওয়া হয়।   জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার […]

Continue Reading

লোকগীতিতে দেশসেরা সখীপুরের অনয়া সরকারের স্বর্ণপদক অর্জণ

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলার কৃতী শিক্ষার্থী অনয়া সরকার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে স্বর্ণপদক ও সনদ তুলে দেন।   অনয়া সরকার বর্তমানে কিশোরগঞ্জের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। লোকগীতি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে সে দেশের সেরা ক্ষুদে লোকসংগীতশিল্পীর স্বীকৃতি পেয়েছে। পুরস্কার […]

Continue Reading

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান চলছে। দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায়, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে ও নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সহযোগিতায় মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে এ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার, ৬ জুলাই টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার […]

Continue Reading

টাঙ্গাইলে রাস্তায় ফেলে যাওয়া শতবর্ষী বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদরে স্বজনদের হাতে রাস্তায় পরিত্যক্ত হওয়া শতবর্ষী এক বৃদ্ধের দায়িত্ব নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার, ২ জুলাই সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার বৈল্লা বাজার এলাকার একটি সেতুর পাশে কান্নারত অবস্থায় স্থানীয়রা বৃদ্ধ মফিজ উদ্দিনকে উদ্ধার করেন। প্রায় দৃষ্টিশক্তিহীন এ বৃদ্ধ বয়স ও শারীরিক […]

Continue Reading

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া শিশু পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া তিন বছর বয়সি এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন দায়িত্বরত আনসার সদস্যরা।   সোমবার, ২২ জুন সকাল ১০টা ২০ মিনিটের দিকে হাসপাতালের দ্বিতীয় তলার লিফট-১ সংলগ্ন জরুরি বিভাগ এলাকায় এক শিশুকে কান্নারত অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন টহলরত আনসার সদস্যরা। শিশুটির আচরণ সন্দেহজনক মনে হলে তারা […]

Continue Reading

টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে রেড ক্রিসেন্টের উদ্যোগে ছাতা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট স্থানীয় খেটে খাওয়া ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। সোমবার, ৮ জুন সকালে টাঙ্গাইল জেলা পরিষদ চত্বরে ছাতা, বিশুদ্ধ পানি ও মাস্ক বিতরণ করা হয়েছে।   এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের চেয়ারম্যান […]

Continue Reading

টাঙ্গাইলের ডিসি শরীফা হক প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ ঢাকা বিভাগে শ্রেষ্ঠ

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক শরীফা হক। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর বিভাগীয় বাছাই কমিটির সভাপতি শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর বিভাগীয় বাছাই কমিটির […]

Continue Reading

মির্জাপুরে প্রেমের টানে ছুটে এসেছেন চীনা যুবক!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে এসেছেন চীনা নাগরিক ওয়াং ইউলাই (৩২)। উদ্দেশ্য প্রিয়তমা আনিকা আক্তারকে (২০) বিয়ে করে নতুন জীবন শুরু করা।   গত শনিবার মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পূর্বপাড়ার বাসিন্দা আলী হোসেনের মেয়ে আনিকা আক্তারের প্রেমের টানে ছুটে আসেন ওয়াং ইউলাই। তিনি চীনের রাংগুই প্রদেশের বাসিন্দা এবং পেশায় […]

Continue Reading

মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে ৪ সন্তান প্রসব

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে অবস্থিত কুমুদিনী হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন বিথী আক্তার (২৪) নামের এক নারী। বর্তমানে মা ও চার নবজাতকই সুস্থ আছেন এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।   মঙ্গলবার, ১২ মে সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিনি তিন কন্যা ও এক পুত্র সন্তানের জন্ম দেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। […]

Continue Reading