সখীপুরে ঘুমন্ত দম্পতিকে ঘরে আটকে আগুন দেওয়ার অভিযোগ!

সখীপুর প্রতিনিধি: সখীপুরে ঘুমন্ত দম্পতিকে বাইরে থেকে শিকল দিয়ে আটকে রেখে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুন ছড়িয়ে পড়লে টিনের বেড়া কেটে ঘর থেকে বের হয়ে ওই দম্পতি প্রাণে বেঁচেছেন। এ ঘটনায় লাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।   শুক্রবার, ২১ আগস্ট দিবাগত রাত ৩টার দিকে সখীপুর পৌরসভার […]

Continue Reading

মধুপুরে দারুল হানিফ ১০১ গম্বুজ মসজিদের শুভ উদ্বোধন

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের হলদিয়া গ্রামে নির্মিত হতে যাচ্ছে দারুল হানিফ নামে ১০১ গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ। শুক্রবার, ২১ আগস্ট সকালে মাওলানা আবু হানিফ পীরের উদ্যোগে মসজিদটির নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়।   মাওলানা আবু হানিফ পীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত […]

Continue Reading

করটিয়ার গড়াশিনে শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের করটিয়া ইউনিয়নের গড়াশিন গ্রামের জাহান আরা বেগম স্কুল এন্ড কলেজ মাঠে শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শুক্রবার, ২১ আগস্ট বিকেলে গড়াশিন শামসুদ্দিন স্মৃতি সংসদের আয়োজনে গ্রামের ৮টি দলের অংশগ্রহনে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রাজউক কর্মকর্তা মো. শহীদুর রহমান।   গড়াশিন গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেনের সভাপতিত্বে ফরহাদ […]

Continue Reading

কালিহাতীতে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের টিনের ঘরে চলছে পাঠদান

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে নারান্দিয়া ইউনিয়নে আনোয়ারা হাসেম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ টিনের ঘরে নানা সংকট নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম। আর সেই ঘরেই ঝুঁকি নিয়ে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। শুধু তাই নয়, বিদ্যালয়টিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নেই কোনো পরীক্ষণ যন্ত্রপাতি। ফলে সঠিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।   জানা যায়, উপজেলার […]

Continue Reading

সখীপুরে চলন্ত অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

সখীপুর প্রতিনিধি: সখীপুরে সড়ক দুর্ঘটনায় ইমু আক্তার (২২) নামে এক নারী নিহত হয়েছেন। তবে অলৌকিকভাবে অক্ষত রয়েছে তার ছয় মাস বয়সী শিশু সন্তান। বৃহস্পতিবার, ২০ আগস্ট দুপুরে সখীপুর-গোড়াই আঞ্চলিক মহাসড়কের বোয়ালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   নিহত ইমু আক্তার উপজেলার রতনপুর পশ্চিমপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে। তিনি ভূঞাপুর উপজেলার উত্তর বাড়ৈ গ্রামের […]

Continue Reading

টাঙ্গাইলে মামুনুল হক: উপদেষ্টা রিজওয়ানারা ষড়যন্ত্র করে বিএনপিকে মেজরিটি দিয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, উপদেষ্টা রিজওয়ানারা ষড়যন্ত্র করে বিএনপিকে তিন ভাগের দুই ভাগ মেজরিটি দিয়েছে। আমার ভোটের আসন থেকে পরিকল্পিতভাবে সংসদে কথা বলার অধিকার রুদ্ধ করে দিয়েছে। আমরা তা মেনে নিয়েছি জনগণের স্বার্থে।   বৃহস্পতিবার, ২০ আগস্ট বিকেলে টাঙ্গাইল শহীদ মিনারে বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে গণভোটের […]

Continue Reading

গোপালপুরে যমুনা তীরে বেহুলা ভাসান ও হারিয়ে যেতে বসা ঐতিহ্যের জীবন্ত আয়োজন

গোপালপুর প্রতিনিধি: বেহুলা ভাসান বা শ্রাবণের ডালা ভাসান কেবল একটি লোকাচার নয়; এটি বাংলার লোকবিশ্বাস, মনসা মঙ্গল কাব্যের কাহিনী, নদীমাতৃক জীবন এবং গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত প্রতিফলন। সময়ের পরিবর্তনে বাংলার অনেক প্রাচীন লোকাচার হারিয়ে গেলেও মানুষের বিশ্বাস, আবেগ ও সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতায় বেহুলা ভাসানের ঐতিহ্য এখনো টিকে আছে।   গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় প্রতিবছর শ্রাবণ […]

Continue Reading

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের অগ্নিকাণ্ড, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: “দুর্ঘটনা দুর্যোগে, সবার পাশে-সবার আগে” এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন স্টেকহোল্ডারদের সমন্বয়ে অগ্নিকাণ্ড, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং Onside Patient Management বিষয়ক Mock Drill অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ১৯ আগস্ট ২০২৬ সকাল ১০টায় টাঙ্গাইল ২৫০ শয্যা সদর হাসপাতাল এবং ৫০০ শয্যা মেডিকেল কলেজ ও হাসপাতালে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।   […]

Continue Reading

মাওলানা ভাসানীর একটি স্মৃতিও নষ্ট হতে দিব না- মাভাবিপ্রবি ভিসি

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার পরিদর্শণ শেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম বলেছেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যা যা স্মৃতি আছে, ইনশাআল্লাহ একটিও আমি নষ্ট হতে দিব না।   বুধবার, ১৯ আগষ্ট বিকেলে মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারে এসে তিনি আরও বলেন, আমি অত্যন্ত দুঃখিত। […]

Continue Reading

সখীপুরে এসএসসি পাসের মিষ্টির টাকা দিয়ে সহপাঠীর মায়ের চিকিৎসা

সখীপুর প্রতিনিধি: সখীপুরে এসএসসি পরীক্ষায় পাসের আনন্দে মিষ্টি না কিনে এক সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা তুলে দিয়েছিল একদল শিক্ষার্থী। এবার তাদের সেই মানবিক উদ্যোগে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অসুস্থ ওই নারীর চিকিৎসায় আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।   সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম গতকাল মঙ্গলবার […]

Continue Reading