মধুপুরে দুর্গোৎসবে ৬০ পূজামণ্ডপে বস্ত্র ও নগদ অর্থ দিলেন আইসিটি মন্ত্রী

উৎসব পরিবেশ মধুপুর রাজনীতি সংগঠন

তোফাজ্জল হোসাইন, মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন এমপি। উপজেলার ৬০টি পূজামণ্ডপের জন্য এ সহায়তা দেওয়া হয়।

 

সোমবার, ১৯ অক্টোবর সন্ধ্যায় মধুপুর বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মধুপুর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া বস্ত্রের পাশাপাশি মন্ত্রীর নিজস্ব তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়। উপজেলার ৬০টি পূজামণ্ডপের জন্য প্রতিটিতে তিনটি করে শাড়ি ও নগদ অর্থ দেওয়া হয় বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সহসভাপতি লিলি সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন তরফদার, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না।

এ ছাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বিকাশ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক মানিক চন্দ্রসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা আরো জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া, অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদার করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা জরুরি। উৎসবের আনন্দ সব সম্প্রদায়ের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *