টাঙ্গাইলে শোষিতের কন্ঠ অনলাইন নিউজ পোর্টালের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টাঙ্গাইল সদর দিবস প্রতিষ্ঠান মিডিয়া সেমিনার

স্টাফ রিপোর্টার হাবিবুল্লাহ: টাঙ্গাইলে শোষিতের কন্ঠ অনলাইন নিউজ পোর্টালের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার, ২০ অক্টোবর বিকেলে টাঙ্গাইল শহরের পরশমনি সৈয়দ প্লাজায় অবস্থিত পত্রিকার নিজস্ব কার্যালয়ে কেক কেটে ও আলোচনা সভার মধ্যে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। প্রধান আলোচক ছিলেন রেড ক্রিসেন্টে সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোষিতের কন্ঠ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মোঃ আলমগীর হোসেন। আলোচনা সভায় বক্তব্যে রাখেন এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিকুজ্জামান মোস্তফা, আমাদের সময়ের জেলা প্রতিনিধি শামীম আল মামুন, প্রাইম টেলিভিশনের জেলা প্রতিনিধি আরিফুর রহমান, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি আতোয়ার রহমান, দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার হাবিবুল্লাহ বাহার, আমার বার্তার জেলা প্রতিনিধি মোঃ তারেক রহমান, জেলা জাতীয়তাবাদী জনতা দলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, কালের স্রোতের স্টাফ রিপোর্টের শামসুদ্দিন সায়েম, সাপ্তাহিক আমাদের টাঙ্গাইলের সহ সম্পাদক সাইফুল ইসলাম, সাপ্তাহিক টাঙ্গাইলের স্টাফ রিপোর্টের রাশেদ ইবনে কোরবান, দেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহেল প্রমুখ।

শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *