নাগরপুরে মুক্তিপণ না পেয়ে কলেজছাত্রকে হত্যার পর মাটি চাপা: গ্রেপ্তার ১

নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলায় শামিম (২৩) নামের এক পলিটেকনিক কলেজ ছাত্রকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশটি ঘাতকের বাড়ির পাশে মাটি চাপা দেয়া হয়।   মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত শামিম ভাদ্রা ইউনিয়নের ভাদ্রা গ্রামের বিল্লাল মল্লিকের ছেলে। তিনি বেসরকারি পলিটেকনিক সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির […]

Continue Reading

মির্জাপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে থানায় মামলা: ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে বিয়ের প্রলোভনে এক গৃহবধূকে (২৩) ছয় মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে মাসুদ আলী (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে। বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুষ্ঠু বিচার প্রত্যাশা করেছেন। এ ঘটনায় রোববার, ২৩ আগস্ট ওই নারীর মা বাদী হয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত মাসুদ আলী উপজেলার আনাইতারা গ্রামের আলী হোসেনের ছেলে।   […]

Continue Reading

মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

মধুপুর প্রতিনিধি: মধুপুরে গত ২২ আগস্ট অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যকে ‘মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার দুপুরে মধুপুর প্রেসক্লাবে নির্যাতিত পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ফজলুর রশিদ খান চুন্নু।   […]

Continue Reading

গোপালপুরে খাবার খেয়ে শিশুসহ একই পরিবারের ৭ জন অসুস্থ: হাসপাতালে ভর্তি

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়া গ্রামে নেশা জাতীয় দ্রব্য মিশানো লবন খেয়ে দুই শিশুসহ একই পরিবারের ৭জন অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে গৃহস্বামী আনোয়ার হোসেনের অবস্থা গুরুতর। এমন খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল মোর্শেদ তাদের চিকিৎসার খবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন।   স্থানীয় বাসিন্দা রাজু ফকির […]

Continue Reading

কালিহাতীতে সিসা কারখানা বন্ধের দাবিতে বিক্ষুব্ধ জনগনের থানা ঘেরাও

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলী এলাকায় প্রমিজাম মেটাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের (সিসা কারখানা) কার্যক্রম বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও করে বিক্ষুব্ধ এলাকাবাসী অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে পৌলী এলাকার প্রায় দুই শতাধিক বিক্ষুব্ধ জনগন কালিহাতী থানার গেটে এসে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পুলিশ […]

Continue Reading

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল গফুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার, ২৩ আগস্ট দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ হাফিজুর রহমান এ রায় দেন।   দণ্ডপ্রাপ্ত আব্দুল গফুর (৪২) ঘাটাইল উপজেলার মালেঙ্গা গ্রামের মৃত কানছু সেখের ছেলে। […]

Continue Reading

জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদুর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সংবাদ সম্মেলনে দলের সমালোচনা করে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু বলেছেন, বিএনপি অতিতের ঐতিহ্য হারিয়েছে। ত্যাগী কেন্দ্রীয় অনেক নেতাই মৃত্যুবরণ করেছেন। যারা আছেন, তাদের মধ্যেও কেন্দ্রীয় কমিটি হ-য-ব-র-ল অবস্থা। রবিবার, ২৩ আগস্ট দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।   জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক […]

Continue Reading

বুরো বাংলাদেশ নির্বাহী পরিচালক জাকির হোসেন এফএনবি’র চেয়ার নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: বুরো বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন টানা তৃতীয় বারের মত এফএনবি’র চেয়ার নির্বাচিত হওয়ায় এফএনবি’র টাঙ্গাইল জেলা কমিটি পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার, ২২ অগাস্ট বিকেলে শহরের ময়মনসিংহ রোডস্থ সেবা টাওয়ারের কনফারেন্স হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন এফএনবি টাঙ্গাইল জেলা কমিটি।   সংবর্ধিত প্রধান অতিথি জাকির হোসেন তার বক্তব্যে […]

Continue Reading

বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসাইল প্রতিনিধি: বাসাইলে দিগন্ত বিস্তৃত জলভরা ঐতিহ্যবাহী নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২২ আগস্ট বিকেলে উপজেলার ফুলকী দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে ছোট ছোট নৌকা নিয়ে এ বাইচের আয়োজন করা হয়।   জানা গেছে, আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে উপজেলার ফুলকী দক্ষিণপাড়া যুব সমাজ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। ফুলকী ইউনিয়নসহ আশপাশের […]

Continue Reading

সখীপুরে বন্ধুদের টাকায় মায়ের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলার কালিদাস গ্রামে কলতান বিদ্যানিকেতনের এসএসসি পাসের আনন্দে মিষ্টি না কিনে সহপাঠীর ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য ৪০ হাজার টাকা তুলে দিয়েছিল একদল শিক্ষার্থী। এবার সেই উদ্যোগে নগদ অর্থ নিয়ে পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অসুস্থ ওই মায়ের চিকিৎসায় নগদ ২ লাখ টাকা পৌঁছে দিলেন তিনি।   শনিবার, ২২ আগস্ট দুপুরে মুক্তিযুদ্ধ […]

Continue Reading