টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতিতে দুর্ঘটনা বাড়ছে!

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের বেপরোয়া গতিতে থামছেই না মৃত্যুর মিছিল। ছয় মাসে মহাসড়কের টাঙ্গাইল অংশে প্রাণহানী হয়েছে ১৩০ জনের। এ সময় ছোট-বড় ১০৮টি দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮৩ জন। তবে এসব ঘটনার জন্য যানবাহনের বেপরোয়া গতিকে পুলিশ দায়ী করলেও কোন কার্যকরী উদ্দ্যোগ নেই।   হাইওয়ে, রেলওয়ে পুলিশ ও জেলা পুলিশের কাছে থেকে প্রাপ্ত […]

Continue Reading

টাঙ্গাইলে আগাম পূর্বাভাস ভিত্তিক বন্যা প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সম্ভাব্য মৌসুমি বন্যার পূর্বাভাস পাওয়ার পর ১০ দিন আগে থেকেই কীভাবে ধাপে ধাপে আগাম প্রস্তুতি গ্রহণ করে জীবন, জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো যায়, তা প্রদর্শনে টাঙ্গাইলে এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বন্যাকালে নৌ দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানের কৌশলও এতে তুলে ধরা হয়। বৃহস্পতিবার, ৯ জুলাই দুপুরে […]

Continue Reading

কম্বোডিয়ায় চাকরির প্রলোভন-নির্যাতনে যুবকের মৃত্যু: মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কম্বোডিয়ায় ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর নির্যাতন করে টাঙ্গাইলের যুবকের মৃত্যুর ঘটনায় মূলহোতা সেলিম রানাকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।   মঙ্গলবার, ৮ জুলাই বিকেলে র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার শামসুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সোমবার, ৭ জুলাই রাতে র‌্যাব-১৪ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে ঢাকা […]

Continue Reading

মাভাবিপ্রবিতে কারবালার শিক্ষা: ন্যায়, ত্যাগ ও মানবতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: পবিত্র মহররম ১৪৪৮ হিজরি উপলক্ষে “কারবালার শিক্ষা: ন্যায়, ত্যাগ ও মানবতা” শীর্ষক এক সেমিনার, ডিজিটাল কনটেন্ট ও কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিলসহ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।   বুধবার, ৮ জুলাই সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল পর্যন্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের অডিটোরিয়ামে এ আয়োজন করে […]

Continue Reading

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ খেলা দেখা নিয়ে সংঘর্ষ: আহত ১০

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিশরের ম্যাচ দেখা কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথম একাডেমিক ভবনের জানালার কাচ ও সামনের ফুলের টব ভাঙচুর করেন।   প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১০টার […]

Continue Reading

টাঙ্গাইলে পেশাগত নিবন্ধন ও কর্মসংস্থানের দাবিতে ডেন্টাল পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন এবং কর্মসংস্থানের দাবিতে বাংলাদেশ ডেন্টাল পরিষদ, টাঙ্গাইল জেলা শাখা মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে।   মঙ্গলবার, ৭ জুলাই দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক শরীফা হকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান […]

Continue Reading

টাঙ্গাইলে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার, ৭ জুলাই দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ আ ন ম ইলিয়াস এ রায় ঘোষণা করেন।   দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুরের কটারবাড়ী গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে আব্দুর রহিম, ময়মনসিংহের […]

Continue Reading

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।   সোমবার, ৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগ আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ, পরিবেশ বিষয়ক সেমিনার, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা।   বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক […]

Continue Reading

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান চলছে। দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায়, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে ও নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সহযোগিতায় মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে এ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার, ৬ জুলাই টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার […]

Continue Reading

টাঙ্গাইলে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার: মাথায় আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মাসুদ মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। মরদেহের মাথায় মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।   রোববার, ৫ জুলাই সকালে সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত মাসুদ ওই গ্রামের লাল মাহমুদের ছেলে। স্থানীয় ইউপি সদস্য ফরহাদ আলী […]

Continue Reading