টাঙ্গাইলে যমুনা সেতুর বিকল্প পথে ছয় বছরেও কাজ শেষ হয়নি!

কালিহাতী প্রতিনিধি: যমুনা সেতু-ঢাকা মহাসড়কের সম্ভাব্য বিকল্প পথ হিসেবে প্রায় ছয় বছর আগে শুরু হওয়া কাজ শেষ না হওয়ায় টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলার লাখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঠিকাদারের দায়িত্বহীনতা, কাজে গাফিলতি ও প্রতারণার অভিযোগে টাঙ্গাইলের নিউ ধলেশ্বরী নদীর ওপর কালিহাতী উপজেলার জোকারচরে নির্মাণাধীন একটি গুরুত্বপূর্ণ সেতুর কাজ দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। […]

Continue Reading

বাসাইলে খাল পুনঃখনন শেষে টাকা ফেরত দিলেন ইউএনও!

বাসাইল প্রতিনিধি: বাসাইল উপজেলায় সুন্দরীখাল পুনঃখনন প্রকল্পে সরকারি অর্থের সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করে টাকা কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। একই সঙ্গে খালের নাব্য ও সেচ সুবিধা বাড়ায় স্থানীয় কৃষকদের মাঝে বছরে তিন ফসল উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।   উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাবলা উত্তরপাড়া হতে আরোহা জীবনেশ্বর ভায়া ছয়শত বিল পর্যন্ত সুন্দরী […]

Continue Reading

টাঙ্গাইল-তারাকান্দি সড়কে ভাঙন, যানবাহন চলাচল বন্ধ: বিকল্প পথে ভোগান্তি

ভূঞাপুর প্রতিনিধি:  টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি সড়কের ধসে পড়া অংশের কাজ গত সাত দিনেও শেষ হয়নি। এতে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। আর বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কায় মালামাল সরিয়ে নিচ্ছেন সড়কের পাশের বাসিন্দারা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, তারা দ্রুতই কাজ করছে।   জানা যায়, গত রবিবার হঠাৎ করেই যমুনার তীব্র স্রোতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার […]

Continue Reading

ঐতিহ্যবাহী ভাসানী হলে দিনে পানের দোকান-ট্রাকস্ট্যান্ড, রাতে মাদকসেবীদের আড্ডা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের একসময়ের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ভাসানী হল ছিল নাটক, সংগীত, নৃত্য, কবিতা, বইমেলা থেকে শুরু করে রাজনৈতিক ও সামাজিক নানা আয়োজনের প্রাণচাঞ্চল্যে মুখর। অথচ দীর্ঘদিনের অবহেলা, সংস্কারের অভাব ও প্রশাসনিক উদাসীনতায় সেই ঐতিহ্যবাহী মিলনায়তন এখন পরিণত হয়েছে এক পরিত্যক্ত ভবনে।   স্থানীয়রা বলছেন, দিনে হলটির বারান্দায় বসে পানের দোকান, প্রাঙ্গণে ট্রাকস্ট্যান্ড; আর সন্ধ্যা নামলেই […]

Continue Reading

মির্জাপুরে ১ কিলোমিটার সড়কের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে জুঁইযুঁথী ফিলিং স্টেশন থেকে কোদালিয়া খেয়াঘাট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানাখন্দে ভরা মাত্র ১ কিলোমিটারের এই সড়কটি এখন যেন স্থানীয় বাসিন্দাদের জন্য চরম ভোগান্তির নাম। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করছেন অন্তত ১০টি গ্রামের হাজার হাজার মানুষ। যদিও ওই সড়কের মহাসড়কের […]

Continue Reading

টাঙ্গাইলে ভাইরাসের আক্রমণে আখক্ষেতে পচন: লোকসানের শঙ্কায় কৃষক

নিজস্ব প্রতিবেদক: চলতি মৌসুমে অনুকূল আবহাওয়া থাকলেও ফসল পরিপক্ব হওয়ার আগমুহূর্তে অজ্ঞাত ভাইরাসজনিত রোগের আক্রমণে সেই আশা এখন হতাশায় পরিণত হয়েছে। কৃষকরা আখের বাম্পার ফলনের আশা করলেও জেলার বিভিন্ন এলাকায় ক্ষেতের পর ক্ষেত আখ পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে উৎপাদন ব্যয় তুলতে না পেরে চরম আর্থিক সংকটে পড়েছেন আখচাষিরা।   কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, […]

Continue Reading

টাঙ্গাইলে যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ভাঙন: যানবাহন চলাচল বন্ধ

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলে যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে তীব্র স্রোতের কারণে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের সাখারিয়া এলাকায় ভাঙন শুরু হয়েছে। এতে ঝুঁকিতে নদী রক্ষা বাঁধ ভূঞাপুর-তারাকান্দি সড়ক, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। নিরাপত্তার স্বার্থে বাঁধসংলগ্ন আঞ্চলিক মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।   মঙ্গলবার, ২১ জুলাই সকাল ১১টার দিকে ভাঙন শুরু হয়ে দুপুরের মধ্যে […]

Continue Reading

ঘাটাইলে ‘গুড ডেডি ক্যাম্পেইন’: ৩জন শ্রেষ্ঠ বাবাকে সম্মাননা প্রদান

ঘাটাইল প্রতিনিধি: ‘আমার মেয়ের ভবিষ্যৎ আমি দেখাবো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘাটাইল উপজেলায় ‘গুড ডেডি ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। গুড নেইবারস বাংলাদেশের ঘাটাইল সিডিপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কন্যাশিশুর সুরক্ষা, অধিকার ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বাবাদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।   সোমবার, ২০ জুলাই সকালে ঘাটাইল সিডিপি প্রাঙ্গণ বর্ণাঢ্য র্যালী,আলোচনা সভা ও […]

Continue Reading

যমুনার ভাঙনে হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ: বিলীন বসতভিটা-আবাদি জমি

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় চলতি বর্ষায় যমুনা নদীর তীব্র ভাঙনে বসতভিটা ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। একই সঙ্গে ঝুঁকির মুখে পড়েছে ভূঞাপুর-তারাকান্দি যমুনা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাম আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া স্লুইসগেট এলাকা। পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে চলতি বর্ষায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।   জানা যায়, […]

Continue Reading

ঘাটাইলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ঘাটাইল প্রতিনিধি: ‌’তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঘাটাইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।   রবিবার, ১২ জুলাই সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার […]

Continue Reading