টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঢাকার বাকরখানি এখন তৈরি হচ্ছে!

নিজস্ব প্রতিবেদক: বাকরখানি শুধু একটা রুটি না, এটা মুঘল আমলের একটা প্রেম-কাহিনী আর ঐতিহ্য নির্ভর শিল্প। সেই ঐতিহ্যবাহী ঢাকার বাকরখানি এখন তৈরি হচ্ছে টাঙ্গাইল শহরেই।   শহরের পার্ক বাজারের ব্যস্ততম এলাকা শনির আখড়ার সামনে ৩৭ বছরের অভিজ্ঞ কারিগর সোহেল মিয়া তৈরি করছেন বাকরখানি। তার হাত ধরেই মুঘল আমলের স্বাদ এখন টাঙ্গাইলবাসীর ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। […]

Continue Reading

যমুনার ভাঙনে হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ: বিলীন বসতভিটা-আবাদি জমি

গোপালপুর প্রতিনিধি: গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় চলতি বর্ষায় যমুনা নদীর তীব্র ভাঙনে বসতভিটা ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। একই সঙ্গে ঝুঁকির মুখে পড়েছে ভূঞাপুর-তারাকান্দি যমুনা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাম আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া স্লুইসগেট এলাকা। পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে চলতি বর্ষায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।   জানা যায়, […]

Continue Reading

টাঙ্গাইলে আগাম পূর্বাভাস ভিত্তিক বন্যা প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সম্ভাব্য মৌসুমি বন্যার পূর্বাভাস পাওয়ার পর ১০ দিন আগে থেকেই কীভাবে ধাপে ধাপে আগাম প্রস্তুতি গ্রহণ করে জীবন, জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো যায়, তা প্রদর্শনে টাঙ্গাইলে এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বন্যাকালে নৌ দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদানের কৌশলও এতে তুলে ধরা হয়। বৃহস্পতিবার, ৯ জুলাই দুপুরে […]

Continue Reading

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামির নিরাপত্তা’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।   সোমবার, ৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগ আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ, পরিবেশ বিষয়ক সেমিনার, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা।   বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক […]

Continue Reading

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান চলছে। দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায়, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে ও নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সহযোগিতায় মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে এ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার, ৬ জুলাই টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার […]

Continue Reading

মির্জাপুরে বংশাই-ধলেশ্বরী নদীতে তীব্র ভাঙন: ফেলা হচ্ছে জিও ব্যাগ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে বংশাই-ধলেশ্বরী নদীতে পানি বৃদ্ধির সঙ্গে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। ভাঙন প্রতিরোধে নদীর ৬টি স্পটে তাৎক্ষণিকভাবে ৪০ হাজারের বেশি জিও ব্যাগ ও সাড়ে ৫ হাজার টিউব ব্যাগ ফেলা হচ্ছে।   এ কাজের তদারকি করতে এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি বংশাই নদীর তীরবর্তী ভাঙনকবলিত বংশাই স্যালুঘাট, সওদাগরপাড়া ও […]

Continue Reading

টাঙ্গাইলের রাবনায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণ কাজ শুরু অনিশ্চিত!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের কোদালিয়ায় আশির দশকে নির্মিত ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে টাঙ্গাইল পৌর বাস টার্মিনালের কার্যক্রম। ছাউনি পরিত্যক্ত ঘোষণার এক যুগ পেরিয়ে গেলেও নিরাপত্তা ঝুঁকি মাথায় নিয়ে প্রতিদিন হাজারো যাত্রী সেবা নিচ্ছেন এখান থেকেই। অথচ ৫ বছর আগেই আধুনিক বাস টার্মিনালের জন্য প্রায় ৫ একর সরকারি জমি টাঙ্গাইল পৌরসভা বরাদ্দ পেলেও শুরু হয়নি মূল ভবন […]

Continue Reading

মধুপুরে পাঠশালা প্রতিষ্ঠা করে নজির স্থাপন করলেন তৃতীয় লিঙ্গের প্রেমা

মধুপুর প্রতিনিধি: মানুষ আজ সভ্যতার উন্নত শিখরে আরোহণ করলেও সমাজের অনেকেই এখনও তৃতীয় লিঙ্গের মানুষদের সহজভাবে গ্রহণ করতে পারেন না। যেখানে এই জনগোষ্ঠীর অনেককে জীবনযাত্রার তাগিদে নানা অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে দেখা যায়, সেখানে মধুপুরে এক অনন্য নজির স্থাপন করেছেন মোহাম্মদ রাসেল তালুকদার ওরফে ‘প্রেমা’। তিনি ঝরে পড়া ও পথশিশুদের শিক্ষার আলো ছড়াতে গড়ে তুলেছেন ‘স্বপ্নজয়ী […]

Continue Reading

সখিপুরে লেয়ার মুরগির ফার্মের বর্জ্যে জনজীবন বিপন্ন

সখিপুর প্রতিনিধি: সখিপুর উপজেলার দাড়িয়ারপুর ইউনিয়নের দেওবাড়ী গ্রামের জনবসতি এলাকায় গড়ে ওঠা দুটি লেয়ার মুরগির ফার্মের বর্জ্য ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার প্রতিকার চেয়ে ভুক্তভোগী এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।   ​​স্থানীয় বাসিন্দাদের অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত মোঃ জমেস উদ্দিন কালো মিয়া দাড়িয়ারপুর […]

Continue Reading

মধুপুরে ১ লাখ লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক নির্মাণকাজের উদ্বোধন

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার আউশনাড়া ইউনিয়নের কাকরাইদ এলাকায় এক লাখ লিটার পানি ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার, ৪ জুলাই বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ‘রুরাল পাইপড […]

Continue Reading