ঘাটাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ বাতিল করে পুনরায় চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহাল করা হয়েছে। আদালতের নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।   রবিবার, ১৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাহফুজুল আলম মাসুমের স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়। ইউনিয়নগুলো হলো দেউলাবাড়ি, […]

Continue Reading

ভূঞাপুরে এডিট করা অশ্লীল ছবি ভাইরাল: থানা থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর থানায় এডিট করে দশম শ্রেণির এক ছাত্রীর অশ্লীল ছবি ভাইরালের ঘটনায় অভিযোগ দিতে গেলে ভুক্তভোগীর বোনকে খারাপ ও ফাজিল মহিলা বলে গালি দিয়ে থানা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, এসআই রুবেল মিঞা ও এএসআই অনন্ত দাসও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে অশোভনীয় আচরণ করেন।   রবিবার, ১৫ ফেব্রুয়ারি […]

Continue Reading

ভূঞাপুরে জামায়াতের অফিসে আগুন, ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে জামায়াত ইসলামীর নির্বাচনী অফিস আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্তে ওই এলাকার ২নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।   জানা যায়, শনিবার, ১৪ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল এলাকায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা দেখা দেয়। যদিও […]

Continue Reading

টাঙ্গাইল-৩ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৩ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদ বিজয়ী হবার পর তার নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। রবিবার, ১৪ ফেব্রুয়ারি দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।   সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে লুৎফর রহমান খান আজাদ […]

Continue Reading

টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে ২৭জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৭ জন প্রার্থীর মধ্যে মোট ২৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনের ঘোষিত ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, এই ২৭ প্রার্থীর কেউই তাদের নিজ নিজ আসনে প্রদত্ত মোট ভোটের ন্যূনতম এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) ভোট পাননি। শনিবার, ১৪ ফেব্রুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা […]

Continue Reading

টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের বটতলা ও ঘাটাইলের আঠারোদানা নামক স্থানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাত ও বিকেলে ওই দুটি দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের দুইজন খালা ভাগনি ট্রাকের ধাক্কায় আর শহরের বটতলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হন।   নিহতরা হচ্ছেন- টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি এলাকার দুই বন্ধু […]

Continue Reading

টাঙ্গাইলের একই পরিবারের দুই ভাই সংসদ সদস্য নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আলাদা দুটি সংসদীয় আসন থেকে আপন দুই ভাই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইলের ৮টি আসনের বেসরকারি ফলাফলে তারা নির্বাচিত হন। দুই ভাইয়ের এই সাফল্যে এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যে খুশির জোয়ার বইছে।   তারা হলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু এবং তার ছোট ভাই […]

Continue Reading

টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে ৮ টি আসনের ৭টিতে বিএনপি ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহেল কাফী পেয়েছেন ৯৪ হাজার ৪৬২ ভোট। মোট ১৪৯টির মধ্যে ১৪৯টিরই ফলাফল ঘোষণা […]

Continue Reading

টাঙ্গাইল–৮ (সখীপুর-বাসাইল) আসনে জয়ী বিএনপির আহমেদ আযম খান

বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের ১৩১ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বিজয়ী হয়েছেন।   বেসরকারি ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩০১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেল হরিণ প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৯১০ ভোট। তাদের ভোটের […]

Continue Reading

টাঙ্গাইলে আগামীকালের নির্বাচনে সব প্রার্থীর প্রধান টার্গেট ‘আওয়ামী’ ভোট ব্যাংক!

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের ৮টি আসনে সর্বত্র বইছে ভোটের হাওয়া। আর একদিন পরেই এবারের নির্বাচনে রাজনীতির সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। আওয়ামী লীগের সাংগঠনিক অনুপস্থিতিতে দলটির তৃণমূলের বিশাল একটি সমর্থক গোষ্ঠী ও ‘নীরব’ ভোটাররা এখন সব প্রার্থীর প্রধান টার্গেটে পরিণত হয়েছে। এই বিশাল ভোটব্যাংক যে প্রার্থীর দিকে ঝুঁঁকবে, তার বিজয় অনেকটাই […]

Continue Reading