টাঙ্গাইলে আইইবির কার্যক্রম গতিশীলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর সংগঠন সেমিনার

নিজস্ব প্রতিবেদক: দেশের পেশাজীবী প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের টাঙ্গাইল সাব-সেন্টারের কার্যক্রমে গতিশীলতা আনয়নে জেলার প্রকৌশলীদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল এলজিইডি ভবনের কামরুল হাসান সিদ্দিক অডিটরিয়ামে বৃহস্পতিবার, ৪ জুন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আইইবির অন্যতম ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক ও আন্তর্জাতিক) খান মঞ্জুর মোর্শেদ।

 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, ভাইস প্রেসিডেন্ট (এস অ্যান্ড ডব্লিউ) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী এটিএম তানভির ইল হাসান তমাল, সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার-এইচএজিএস (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার-এইচএজিএস (এস অ্যান্ড ডব্লিউ) প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী।

 

টাঙ্গাইল সাব সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হক খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পিডিবি’র সুপারিনটেন্ডেন্ট প্রকৌশলী মো. ওবায়দুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. সিনথিয়া আজমেরী খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাইসুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পাল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মো. ইসতিয়াক ইকবাল হিমেল প্রমুখ।

সভায় টাঙ্গাইল সাব-সেন্টারের সাংগঠনিক তৎপরতা সম্প্রসারণ, প্রকৌশলীদের সুবিধা-অসুবিধা ও প্রকৌশলীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর বিষয়ে সার্বিক করণীয় ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় জেলার সকল দপ্তর-অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) এবং বেসরকারি পর্যায়ের সকল সেক্টরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *