টাঙ্গাইলে ভাঙা খুঁটি গাছে বেঁধে চলছে বিদ্যুৎ সরবরাহ: দুর্ঘটনার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার কাগমারা ইসলামবাগ এলাকায় বৈদ্যুতিক খুঁটির মাঝ বরাবর ভেঙে গেছে। তাই খুঁটিটিকে দাঁড় করিয়ে রাখতে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আর এই খুঁটির মাধ্যমে হচ্ছে বিদ্যুৎ সরবরাহ।   স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা থেকে মির্জা মাঠ পর্যন্ত রাস্তা নির্মাণের সময় কাগমারা ইসলামবাগ এলাকায় আমিনুল ইসলামের বাড়ির সামনে মাটি ভরাটের কাজে […]

Continue Reading

মধুপুরের গারো পল্লী থেকে জাতীয় কারাতে চ্যাম্পিয়ন নাম্বিয়া

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার শালবনঘেরা ছোট্ট গারো পল্লী জয়নাগাছার প্রত্যন্ত জনপদ থেকে জাতীয় কারাতে অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে গারো কন্যা নাম্বিয়া লুইজি নকরেক। নাম্বিয়া উপজেলা, জেলা ও ঢাকা বিভাগীয় পর্যায়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবার জাতীয় পর্যায়ে কারাতে চ্যাম্পিয়ন হয়ে গর্বের নতুন ইতিহাস গড়েছে।   নাম্বিয়ার এই অর্জনের খবরে আনন্দে ভাসছে জয়নাগাছা গারো পল্লী। […]

Continue Reading

বাসাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদক: বাসাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শাহিনুর রহমান (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার, ৯ আগস্ট দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।   মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে বাসাইল উপজেলার সামাদ মিয়ার ছেলে […]

Continue Reading

টাঙ্গাইলে ১৪জন বাস মালিকের পরিবার পেল আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মৃত্যুবরণকারী ১৪ জন বাস-মিনিবাস মালিকদের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। শুক্রবার, ৭ আগস্ট দুপুরে টাঙ্গাইল জেলা বাস টার্মিনাল ভবনে প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান ও উপহার তুলে দেওয়া হয়।   টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান শফিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ […]

Continue Reading

টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারে ভাষা কর্মশালা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের প্রকাশনা সংস্থা ছায়ানীড়ের উদ্যোগে ‘ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ৭ আগস্ট টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী, শিক্ষানুরাগী ও সমাজসেবক ব্যারিস্টার গোলাম নবী।   টাঙ্গাইলের সরকারি এমএম আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সম্পাদক […]

Continue Reading

ছেলের খতনা উপলক্ষে সাড়ে ৩ হাজার মাদরাসা শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ছেলের সুন্নাতে খতনা উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করে সাড়ে তিন হাজার মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীকে খাওয়ালেন।   শুক্রবার, ৭ আগস্ট দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ধুলেরচর, বেবিস্ট্যান্ড, বাজিতপুর এবং তারুটিয়া গ্রামের চারটি মাদরাসা ও এতিমখানায় এই খাবারের আয়োজন করা হয়।   […]

Continue Reading

টাঙ্গাইলে দুস্থ পরিবার, রোগী ও শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবার, ক্যানসার-কিডনি আক্রান্ত রোগী এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে ২৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার, ৬ আগস্ট দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে সকল অনুদানের চেক তুলে দেওয়া হয়।   জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার […]

Continue Reading

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা ও সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একার নয়, এটি বাংলাদেশের আপামর জনগণের আন্দোলন। এ আন্দোলনের চেতনা ধারণ করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে।   বুধবার, ৫ আগস্ট সন্ধ্যায় টাঙ্গাইল জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের […]

Continue Reading

টাঙ্গাইলে জেলা প্রশাসনের বাধায় ফুল না দিয়েই চলে গেলেন এনসিপি নেতারা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের পক্ষ থেকে এনসিপিকে ফুল দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার, ৫ আগস্ট বেলা ১১টায় টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে এ ঘটনা ঘটে। পরে টাঙ্গাইল জেলা এনসিপির নেতৃবৃন্দ ফুল না দিয়েই স্থান ত্যাগ করে চলে যান।   এ ব্যাপারে জেলা এনসিপির […]

Continue Reading

টাঙ্গাইলে অনুমোদনহীন ৪টি ক্লিনিক সিলগালা ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে লাইসেন্স দেখাতে না পারায় তিনটি ক্লিনিককে সিলাগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশ কিছু অনিয়নের অভিযোগে আরও একটি ক্লিনিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।   মঙ্গলবার, ৪ আগস্ট দুপুরে টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলমের নেতৃত্বে পরিচালিত […]

Continue Reading