টাঙ্গাইলে অনুমোদনহীন ৪টি ক্লিনিক সিলগালা ও জরিমানা

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর প্রতিষ্ঠান স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে লাইসেন্স দেখাতে না পারায় তিনটি ক্লিনিককে সিলাগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশ কিছু অনিয়নের অভিযোগে আরও একটি ক্লিনিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার, ৪ আগস্ট দুপুরে টাঙ্গাইল পৌর শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারহানা আরেফিন জুঁই উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, অভিযানকালে সঠিক লাইসেন্স না থাকায় ৩ ক্লিনিককে সিলগালা করা হয়েছে এবং ওটিসহ যথাযথ নিয়ম না মানায় এক ক্লিনিককে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷ ক্লিনিকগুলো হলো- সিটি হাসপাতাল, টাঙ্গাইল ক্লিনিক অ্যান্ড টিচার্স হাসপাতাল এবং মক্কা-মদিনা চক্ষু হাসপাতাল সিলগালা করা হয়। এছাড়া খিদমাহ্ স্পেশালাইজড হাসপাতালকে টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম জানান, টাঙ্গাইল জেলায় প্রায় ৬০০টির বেশি বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল রয়েছে। এর মধ্যে বৈধ অনুমোদন রয়েছে মাত্র ১০৪টির। অনুমোদনহীন প্রতিষ্ঠান বন্ধ এবং স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

তিনি বলেন, এসময় আপডেট লাইসেন্স না থাকায় ওটিসহ সকল কার্যক্রম পরিচালনা করায় ৩ ক্লিনিককে সিলগালা করা হয়। এছাড়া ওটি অ্যাসিস্ট্যান্ট ডাক্তারের পরিবর্তে নার্স দিয়ে করাসহ নানা অনিয়মের অভিযোগে এক ক্লিনিককে জরিমানা করা হয়। জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী অবৈধ ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *