টাঙ্গাইলে ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

উৎসব টাঙ্গাইল সদর প্রতিষ্ঠান সেমিনার

নিজস্ব প্রতিবেদক: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানে দেশব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

 

১৯ মে, মঙ্গলবার সকালে তেজগাঁও ভূমি ভবন থেকে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় দেশের বিভিন্ন প্রান্তের জেলা ও উপজেলা পর্যায়ের ভূমিসেবা মেলা থেকে ভিডিও কনফারেন্সে তাঁর সাথে যুক্ত ছিলেন।

 

এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে ১৯ মে থেকে ২১ পর্যন্ত ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইল থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ লায়লা আঞ্জুমান বানু, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *