ধনবাড়ীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

দিবস ধনবাড়ী প্রতিষ্ঠান সেমিনার

ধনবাড়ী প্রতিনিধি: “অগ্নিযোদ্ধাদের একটাই পণ নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ধনবাড়ী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ মে, বুধবার সকাল দশটায় ধনবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এ উপলক্সে এক আরোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

স্টেশন অফিসার মোঃ সানোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান।

এছাড়াও ধনবাড়ী থানার এস আই ফিরোজ আহমেদ, উপজেলা স্কাউট সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হাসান সোহানসহ অনেকেই উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *