বন্দি নাটকে যৌনকর্মীর চরিত্রে অহনা রহমান প্রশংসায় ভাসছেন অন্তর্জালে

বন্দি নাটকে যৌনকর্মীর চরিত্রে অহনা রহমান প্রশংসায় ভাসছেন অন্তর্জালে

বিনোদন

ইউটিউবকেন্দ্রিক নাটকে ধারাবাহিকভাবে জনপ্রিয়তা বাড়ছে অভিনেত্রী অহনা রহমানের। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন নাটক ‘বন্দি’, যা প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

আসাদুজ্জামান সোহাগের রচনায় এবং জিয়াউদ্দিন আলমের পরিচালনায় নির্মিত এই নাটকে অহনার সঙ্গে অভিনয় করেছেন আবু হুয়ায়রা তানভীর। গল্পে অহনা হাজির হয়েছেন একজন যৌনকর্মীর চরিত্রে। নিজের ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার আশায় সেই জীবন থেকে বেরিয়ে আসার সংগ্রাম দেখানো হয়েছে চরিত্রটিতে। যদিও সমাজের বাধা ও সম্পর্কের জটিলতায় শেষ পর্যন্ত তিনি থেকে যান একরকম ‘বন্দি’ হয়েই।

নাটকটি নিয়ে প্রতিক্রিয়ায় অহনা বলেন,
“আমি এমন কিছু কাজ করতে চাই, যেগুলো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ‘বন্দি’ এমনই একটি ব্যতিক্রমধর্মী গল্প। এতে অতিরিক্ত সন্দেহের প্রভাব এবং এর সামাজিক পরিণতি তুলে ধরা হয়েছে।”

তিনি আরও বলেন, নাটকের ভেতর দিয়ে একটি শক্তিশালী সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য শিক্ষণীয় হতে পারে।

চরিত্রে নতুনত্ব ও মানবিক দৃষ্টিকোণ থেকে ‘বন্দি’ ইতিমধ্যে ইউটিউবে দর্শকদের দৃষ্টি কাড়তে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *