টাঙ্গাইলে এআই ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর তথ্য ও প্রযুক্তি প্রতিষ্ঠান লাইফ স্টাইল

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার, ২৮ নভেম্বর সকাল ১০টায় শহরের আশেকপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে দুই মাস মেয়াদি তৃতীয় ব্যাচের এই ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলার মোট ১৮৮ জন শিক্ষার্থী অংশ নেন।

সকালে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর (সংযুক্তি) আবু তাহের মোঃ রাকিব। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস কে এম জিয়াউল বারী, সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষা পরিচালনা করেন প্রতিষ্ঠানটির টাঙ্গাইল শাখার গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষক সঙ্গীতা সরকার, ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক মো. রানা আহমেদ, ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষক মাহবুবুর রহমান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষক পিয়াল বসাকসহ অন্যান্য কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষার ফলাফল এসএমএসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী রোববার (২৯ নভেম্বর) মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।

উল্লেখ্য, দেশের তথ্যপ্রযুক্তি-জ্ঞানসম্পন্ন তরুণ-তরুণীদের এআই ও ফ্রিল্যান্সিং দক্ষতায় প্রশিক্ষিত করে আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ২০২৬ সাল থেকে দেশের ৬৪টি জেলায় একযোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ প্রযুক্তি উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *