মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রতিষ্ঠান মধুপুর রাজনীতি সংগঠন

মধুপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মধুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর সন্ধ্যায় মধুপুর অডিটোরিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ পান্না এবং বিএনপি নেত্রী লিলি সরকার প্রমুখ।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দলের নেতাকর্মীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *