বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর শিল্প-সাহিত্য সংগঠন সেমিনার

নিজস্ব প্রতিবেদক: ‘শিল্প সাহিত্য হয়ে উঠুক গণমানুষের কণ্ঠস্বর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে “শতবর্ষে সুকান্ত” বিষয়ক এক মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ৩১ আগষ্ট ২০২৬ খ্রি. সন্ধ্যায় টাঙ্গাইল উদীচী ভবনে এই সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।

 

সংগঠনের সভাপতি কবি হেমায়েত হোসেন হিমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. আলী রেজার সঞ্চালনায় আয়োজিত সাহিত্য আড্ডায় কবি সুকান্ত বিষয়ক আলোচনা এবং কবিতা পাঠ করা হয়।

এতে অংশগ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক দেবাশীষ দেব, উপদেষ্টা মীর নাসিমুল ইসলাম সেলিম, সাবেক সভাপতি অধ্যাপক স. ম. আজাদ, ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু, ছড়াকার দীপক পাল, কবি রহমান শিপলু, কবি মনজুর তারেক, কবি রেখা আক্তার, কবি ইমাম হাসান সোহান, কবি শফিকুল ইসলাম, কবি শিউলী শিলা, কবি আমিনা ইসলাম নিপা, কবি আল আমিন খান সাগর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *