মির্জাপুরে সওজের জায়গা দখল করে দোকান নির্মাণ: দ্রুত অপসারণের নির্দেশ

অপরাধ আইন আদালত দুর্নীতি মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সরকারি জায়গা বেদখল করে অবৈধভাবে নির্মিত একটি দোকান অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সোমবার, ১৭ আগস্ট সওজ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দখলদার শাহের আলীকে আগামী ৭ দিনের মধ্যে এসব অবৈধ স্থাপনা নিজ খরচে অপসারণ করার চূড়ান্ত নোটিশ প্রদান করেছেন। বিষয়টি মির্জাপুর সড়ক উপ-বিভাগ সূত্র নিশ্চিত করেছে।

 

জানা যায়, দীর্ঘদিন ধরে মির্জাপুরের ধেরুয়া উড়াল সেতু সংলগ্ন সড়ক ও জনপথের সড়কের গুরুত্বপূর্ণ পাশের খালি জায়গা দখল করে মাটি ভরাটের পাশাপাশি ওই এলাকার শাহের আলী দোকান ঘর নির্মাণ করে তা ভাড়া দিয়েছেন। যা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি। এ বিষয়ে তথ্য নিতে গেলেও স্থানীয় এক ভাড়াটিয়া নারী ও এক দোকানি সংবাদকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

সড়ক ও জনপথ উপ-বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী শেখ ‍রুহুল আজম বলেন, সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা গড়ে তোলার কোনো সুযোগ নেই। আমরা বিষয়টি জানার পরই উক্ত জায়গা পরিদর্শন করে জানতে পারি প্রকৃতপক্ষে এটি সওজের জায়গা। তাই জনস্বার্থে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত ৭ দিন অতিবাহিত হওয়ার পরপর তারা সেখান থেকে দোকান উঠিয়ে না নিলে উচ্ছেদ অভিযান চালিয়ে সওজের সরকারি জমি পুরোপুরি দখলমুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *