জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিটের কমিটি ঘোষণা

Uncategorized

তোফাজ্জল হোসাইন, মধুপুর প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিট-এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৩ আগষ্ট সকাল ১১টায় ইউনিট এর কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি এম. মাছুদুর রহমান মিলন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, টাঙ্গাইল জেলা ইউনিটের সহ-সভাপতি আল আমিন শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ ইউসুফ আলী। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা, ধনবাড়ী উপজেলা ইউনিট এর সভাপতি কবি ইমাম হাসান সোহান।

মোঃ সোলায়মান এর সঞ্চালনায় জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিট এর আয়োজনে সভায় ইউনিট এর সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কবি ইমাম হাসান সোহানকে সভাপতি এবং রাকিব হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করে প্রাথমিকভাবে সাত সদস্য বিশিষ্ট ঘোষণা করা হয়েছে।

সাত সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এবং মহিলা বিষয়ক সম্পাদক হ্যাপি আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *