ভূঞাপুরে নৌকায় রঙের কাজ করার সময় বজ্রপাতে ২ দিনমজুর নিহত

দুর্ঘটনা ভূঞাপুর শোক সংবাদ

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে যমুনা নদীর চরে নৌকায় রঙের কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দুই দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

বুধবার, ১ জুলাই বিকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের দুর্গম শুশুয়া চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে মো. ফরিদুল ইসলাম (২৫) এবং একই এলাকার জিন্নদ আলীর ছেলে মো. ইয়াছিন আলী (৩০)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে তারা দুজনে একসঙ্গে শুশুয়া চরের ঘাটে বাঁধা একটি নৌকায় আলকাতরা লাগানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা খবর পেয়ে নদী পার হয়ে চরের মধ্য থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। দুই তরুণের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম স্থানীয়দের বরাত দিয়ে বজ্রপাতে দুই দিনমজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *