নাগরপুরে অবৈধ বালু তোলায় ৪ জনের কারাদণ্ড

অপরাধ আইন আদালত নাগরপুর পরিবেশ

নাগরপুর প্রতিনিধি: নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

শুক্রবার, ১৫ মে রাতে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এবং এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর আরও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) এর অধীনে অবৈধভাবে বালু উত্তোলন করায় ওই চারজনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

 

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ময়মনসিংহের মুক্তাগাছা এলাকার মো. সবুজ মিয়া (২৪) ও মো. লুৎফর হোসেন (২৪), টাঙ্গাইল পৌরসভার কাজিপুর এলাকার মো. শাওন মিয়া (১৯) এবং ময়মনসিংহ সদরের বিদ্যাগঞ্জ এলাকার মো. রাকিব (১৮)।

নাগরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *