টাঙ্গাইলে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর রাজনীতি সংগঠন সেমিনার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ১৬ মে সকালে টাঙ্গাইল ল’ কলেজ মিলনায়তনে সুজন-সুশাসনের জন্য নাগরিক টাঙ্গাইল জেলা কমিটির এই বিশেষ সভাটি অনুষ্ঠিত হয়।

 

সুজন টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি, বিশিষ্ট সাংবাদিক অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ এর সভাপতিত্বে জেলা কমিটির সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সুজন টাঙ্গাইল জেলা কমিটির সহসভাপতি অধ্যাপক বাদল মাহমুদ, সুজন ভূঞাপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন, কালিহাতী উপজেলা কমিটির সভাপতি কবি খাজা রফিক, জেলা কমিটির যুগ্ম সম্পাদক জহুরুল হক বুলবুল, বাসাইল উপজেলা কমিটির সভাপতি সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ, মির্জাপুর উপজেলা কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম খান, কালিহাতী উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, মধুপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল মনছুর, গোপালপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, ভূঞাপুর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হালিমুর রশিদ রিপন।

এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন জেলা কমিটির নির্বাহী সদস্য সুমনা সাহা, জেলা কমিটির কোষাধ্যক্ষ হেমায়েত হোসেন হিমু, জেলা কমিটির সদস্য ড. আলী রেজা, অধ্যাপক দীপক পাল, সৈয়দ সাইফুল্লাহ, রওশন আরা লিলি, তালহা আল মাহমুদ খান, প্রমুখ।

সভায় কমিটির গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা এবং আগামী দিনের নতুন সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সুজনের জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন এবং গণতন্ত্র সুসংহত করতে মাঠপর্যায়ের নানা সুপারিশ পেশ করেন।

সভায় বক্তারা বলেন, সুশাসন ও গণতন্ত্রের মূল ভিত্তি মজবুত করতে হলে নাগরিক সমাজকে আরও বেশি সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে টাঙ্গাইল জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সুজনের কার্যক্রমকে আরও গতিশীল করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *