টাঙ্গাইলে মাটির মা ফাউন্ডেশনের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

উৎসব টাঙ্গাইল সদর শিল্প-সাহিত্য সেমিনার

নিজস্ব প্রতিবেদক: মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ‘মায়ের ঘর’ অনুষ্ঠিত হয়েছে ।  ১৫ মে শুক্রবার সকাল ৯ টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন, টাঙ্গাইলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মাটির মা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি। অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাটির মা ফাউন্ডেশন এর উপদেষ্টা ও পদক্ষেপ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি কবি বাদল চৌধুরী।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি বলেন, টাঙ্গাইল হলো শিক্ষা সাহিত্যের জেলা। আজকে মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব এটাই প্রমাণ করে টাঙ্গাইল শিক্ষা সাহিত্য ভবিষ্যতে আরও শক্তি নিয়ে এগিয়ে যাবে। আসুন, আমরা সবাই মিলে একটা সুন্দর টাঙ্গাইল গড়ে তুলি।

মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইলের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেখা আক্তার, টাঙ্গাইলের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন এবং কবি ও প্রাবন্ধিক ড. আলী রেজা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার উপদেষ্টা ফিরোজ আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ও গবেষক ড. শহীদ মনজু, কবি ও অনুবাদক ড. ইউসুফ রেজা এবং জাসাস টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান তুহিন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আরিফুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *