মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটা প্রশাসন ভেঙে দিল

অপরাধ আইন আদালত দুর্নীতি পরিবেশ মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা দুটি ইট ভাটার মধ্যে একটি কিলন ও কাঁচা ইট ভেঙে ৫ লাখ এবং অপরটিতে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

 

মঙ্গলবার, ৬ জানুয়ারি সকালে উপজেলার ফতেপুর ও ভাদগ্রাম ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম।

এ সময় বিচারক ফতেপুর ইউনিয়নের থলপাড়ায় পরিবেশের ছাড়পত্রবিহীন অবৈধভাবে গড়ে উঠা মেসার্স সাইজুদ্দিন এন্ড খান বিক্সস নামক ভাটার কিলন ভেকু মেশিন দিয়ে ভেঙে ও কাঁচা ইট ধ্বংস করে ভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভাদগ্রাম ইউনিয়নের ঘুগি গ্রামে মেসার্স এস এম বি বিক্সসের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের নবায়ন না থাকায় এক লাখ টাকা জরিমনা আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম আরো জানান, পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *