অভিনয়ে ফিরছেন আরিফিন শুভ: ‘নীলচক্র’ দিয়ে পর্দায় প্রত্যাবর্তন

অভিনয়ে ফিরছেন আরিফিন শুভ: ‘নীলচক্র’ দিয়ে পর্দায় প্রত্যাবর্তন

বিনোদন

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন। বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ অভিনয়ের পর গত বছরের ৫ আগস্ট সরকার পতনের প্রেক্ষিতে তিনি অভিনয় থেকে দূরে সরে যান।

এ সময় ‘মুজিব’ সিনেমায় বিনা পারিশ্রমিকে অভিনয়ের জন্য পূর্বাচলে পাওয়া প্লটও বাতিল হয়। এরপর শুভ আড়ালেই ছিলেন। তবে এবার কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘নীলচক্র’, যার মাধ্যমে পর্দায় ফিরছেন তিনি।

সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে শুভ বলেন, “আমি অরাজনৈতিক মানুষ। অভিনয়ই আমার একমাত্র পরিচয়।”

ভারতে অবস্থান করে তিনি কাজ করছেন নিজের প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে। সামনে আরও কয়েকটি সিনেমায় অভিনয়ের পরিকল্পনাও রয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *