‘ইনসাফ’ সিনেমায় রক্তমাখা কুড়াল হাতে মোশাররফ করিম

‘ইনসাফ’ সিনেমায় রক্তমাখা কুড়াল হাতে মোশাররফ করিম

বিনোদন

চোখে সানগ্লাস, মুখভর্তি দাড়ি, হাতে কুড়াল, গায়ে রক্তের দাগ, আর ঘাড়ে ঝোলানো স্টেথোস্কোপ—এমন ভয়ংকর লুকে ধরা দিলেন মোশাররফ করিম। সঞ্জয় সমদ্দার পরিচালিত আসন্ন সিনেমা ‘ইনসাফ’-এর দ্বিতীয় পোস্টারে দেখা গেছে এই নতুন অবতারে তাকে।

রোববার (৪ মে) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে পোস্টারটি প্রকাশ করেন নির্মাতা। ক্যাপশনে লেখেন, “এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!”

সাধারণত জীবনঘনিষ্ঠ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া মোশাররফ করিম এবারই প্রথম ধুন্ধুমার অ্যাকশন থ্রিলারে কাজ করছেন। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ। এই সিনেমার মাধ্যমে বড় পর্দার কমার্শিয়াল ছবিতে প্রথমবারের মতো নায়িকা হিসেবে আসছেন ফারিণ।

‘ইনসাফ’ এর শুটিং শুরু হয় গত ফেব্রুয়ারিতে, এখন চলছে শেষ মুহূর্তের কাজ। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *