নাগরপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন

নাগরপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর উপলক্ষে সংবাদ সম্মেলন

নাগরপুর ফিচার

নাগরপুর প্রতিনিধি: নাগরপুরে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে (২য় ধাপ) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ বরাদ্দকৃত ঘরসমূহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ও হস্তান্তর উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা প্রশাসন।

 

মঙ্গলবার, ৮ আগস্ট দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান জানায়, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় আগামীকাল নাগরপুরে তিনটি ইউনিয়নে মোট ৩৮টি ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

 

এসব উপকার ভোগীদের মাঝে জমির দলিলসহ বাড়ির চাবিও হস্তান্তর করা হবে। ইতোমধ্যে সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন শেষে তাদের অনুকূলে দলিলের নাম খারিজের কাজ শেষ হয়েছে।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, জাতীয় সাংবাদিক সংস্থা‍‍র সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বাবু, নাগরপুর প্রেসক্লাব সদস্য খালেদ মাহমুদ সুজন, ইউসুফ হোসেন লেনিন, জাতীয় সাংবাদিক সংস্থা‍‍র সহসাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল হক বাবু, প্রচার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ রিপন কুমার সাহাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *