টাঙ্গাইল জেলার ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত ৩৫ জন

টাঙ্গাইল জেলার ডেঙ্গু জ্বরে নতুন আক্রান্ত ৩৫ জন

টাঙ্গাইল টাঙ্গাইল সদর ফিচার স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলার ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন উপজেলায় প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন নতুন নতুন রোগী।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোঃ মিনহাজ উদ্দিন মিয়া মঙ্গলবার, ৮ আগষ্ট সকালে জানান, জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৩৫ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারী মাস হতে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৭৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ৬২৫ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ আছেন ১২৩ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৭ জন, নাগরপুর উপজেলায় ৫ জন, মির্জাপুর উপজেলায় ৬ জন, মধুপুর উপজেলায় ২ জন, গোপালপুর উপজেলায় ১ জন, এবং ধনবাড়ী উপজেলায় ৪ জন রয়েছেন।

#টাঙ্গাইল_জেলার_ডেঙ্গু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *