বাসাইলে প্রবাসবন্ধু ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

বাসাইল প্রতিনিধি: বাসাইলে প্রবাসবন্ধু ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুুধবার, ১৯ আগস্ট বিকেলে নিরাপদ অভিবাসন ও ক্ষতিগ্রস্থ বাংলাদেশি বিদেশ-ফেরতদের টেকসই পুনরেকত্রীকরণ নিশ্চিত করার জন্য ইমগ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের অধীনে বাসাইল ব্র্র্যাক অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইগ্রেশন প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার […]

Continue Reading

ভূঞাপুর-ঢাকা বাস চলাচল বন্ধ রেখেছে মালিক ও শ্রমিক সংগঠন

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর থেকে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন বন্ধ রেখেছে বাস মালিক ও শ্রমিক সংগঠন। তারা জেলা বাস মালিক সমিতি থেকে অতিরিক্ত বাস ভূঞাপুর বাস মালিক সমিতিতে যুক্ত করায় বাস চলাচল বন্ধ রেখেছে বলে জানা গেছে।   মঙ্গলবার, ১৮ আগস্ট সকাল থেকে ঢাকাগামী কোনো পরিবহন ভূঞাপুর থেকে ছেড়ে না যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বাস […]

Continue Reading

মধুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ সম্প্রসারণে মতবিনিময় সভা

মধুপুর প্রতিনিধি: মধুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ‘হলদে পাখি’ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উপজেলা শাখা এ সভার আয়োজন করে।   অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা ও কমিশনার গার্ল গাইডস রেবেকা সুলতানা। স্থানীয় কমিশনার সালমা আফরোজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি […]

Continue Reading

টাঙ্গাইলে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের তাঁতের শাড়ি উপহার দিলেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের চূড়ান্ত পর্বে অংশ নেওয়া নারী ফুটবলার, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি উপহার দিয়েছেন।   দেশের বিভিন্ন প্রান্ত থেকে টাঙ্গাইলে খেলতে আসা নারী ফুটবলার ও সংশ্লিষ্টদের সম্মান জানানো এবং তাদের সঙ্গে […]

Continue Reading

মধুপুরে ১৭টি সংগঠনের যৌথ আয়োজনে বিশ্ব আদিবাসী দিবস পালিত

মধুপুর প্রতিনিধি: ‘আদিবাসীদের অধিকার, মর্যাদা ও টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে মধুপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন করেছে লালমাটির গড় এলাকার গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীরা।   রবিবার, ৯ আগস্ট সকালে ভুটিয়া উচ্চ বিদ্যালয়ে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, কারিতাস, আচিক মিচিক সোসাইটিসহ ১৭টি সংগঠনের যৌথ আয়োজনে দিবসটির উদ্বোধন করেন এসিডিএফের সভাপতি অজয় […]

Continue Reading

টাঙ্গাইলে ১৪জন বাস মালিকের পরিবার পেল আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মৃত্যুবরণকারী ১৪ জন বাস-মিনিবাস মালিকদের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা প্রদান করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। শুক্রবার, ৭ আগস্ট দুপুরে টাঙ্গাইল জেলা বাস টার্মিনাল ভবনে প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান ও উপহার তুলে দেওয়া হয়।   টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান শফিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ […]

Continue Reading

টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা ও সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একার নয়, এটি বাংলাদেশের আপামর জনগণের আন্দোলন। এ আন্দোলনের চেতনা ধারণ করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে।   বুধবার, ৫ আগস্ট সন্ধ্যায় টাঙ্গাইল জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের […]

Continue Reading

টাঙ্গাইলে জেলা প্রশাসনের বাধায় ফুল না দিয়েই চলে গেলেন এনসিপি নেতারা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের পক্ষ থেকে এনসিপিকে ফুল দিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার, ৫ আগস্ট বেলা ১১টায় টাঙ্গাইল ডিস্ট্রিক্ট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করতে গেলে এ ঘটনা ঘটে। পরে টাঙ্গাইল জেলা এনসিপির নেতৃবৃন্দ ফুল না দিয়েই স্থান ত্যাগ করে চলে যান।   এ ব্যাপারে জেলা এনসিপির […]

Continue Reading

টাঙ্গাইলে প্রগতি লেখক সংঘের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ‘ শিল্প সাহিত্য হয়ে উঠুক গণমানুষের কণ্ঠস্বর ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে “বাংলা কবিতায় বর্ষা” বিষয়ক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১ আগষ্ট সন্ধ্যায় টাঙ্গাইল উদীচী ভবনে এ অয়োজনের ব্যবস্থা করা হয়।   সংগঠনের সভাপতি কবি হেমায়েত হোসেন হিমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. আলী […]

Continue Reading

মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে চার শতাধিক রোগীর চিকিৎসা

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের কালামাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত চার শতাধিক মানুষকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয়।   শনিবার, ১ আগস্ট গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়। আয়োজকরা […]

Continue Reading