টাঙ্গাইলে আগুন লাগা আজিজ প্লাজা ও মোটরসাইকেলে নিহতের বাড়ি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের পৌর সুপার মার্কেট সংলগ্ন আজিজ প্লাজার ২য় তলায় কম্পিউটারের দোকানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু এমপি।   শুক্রবার, ৬ মার্চ বিকেল সাড়ে ৪টায় তিনি শহরের ভিক্টোরিয়া রোডের আজিজ প্লাজায় গিয়ে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত মার্কেট ঘুরে দেখেন। এ […]

Continue Reading

টাঙ্গাইল শহিদ মিনারে সবার জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রথম রোজা থেকে শুরু করে শেষদিন পর্যন্ত টাঙ্গাইল শহরের শহিদ মিনার প্রাঙ্গণে মাসব্যাপী বিনামূল্যে ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে। শহরে আসা ভূমিহীন থেকে বহুতল ভবনের মালিক, দিনমজুর থেকে সরকারি কর্মচারী, নারী-পুরুষ সবার জন্য মাসব্যাপী ইফতারের এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ত্রিবেণী টাঙ্গাইল এবং বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-১৯৯২। প্রতিদিন প্রায় ৩০০ রোজাদার […]

Continue Reading

মির্জাপুরে বেতন বোনাসের দাবিতে কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে বেতন ও ঈদ বোনাস না দিয়ে কারখানা বন্ধ করায় শ্রমিকেরা বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার, ৫ মার্চ দুপুরে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের উত্তর স্পিনিং মিলসের শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন। পরে মালিকপক্ষ বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।   কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানান, উত্তর […]

Continue Reading

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রায় যানজট নিরসনে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজট নিরসনে গৃহীত ট্র্যাফিক ব্যবস্থা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ৫ মার্চ দুপুরে জেলা পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।   টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার সভাপতিত্বে এ সময় সেনাবাহিনীর মেজর রাজু, যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, টাঙ্গাইল […]

Continue Reading

মির্জাপুরে দুই ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার, ৪ মার্চ দিনব্যাপী উপজেলার চাঁনপুর ও পাহাড়পুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন। প্রশাসন সূত্রে জানা গেছে, লতিফপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় অবস্থিত মেসার্স সান ব্রিকসে অভিযানকালে […]

Continue Reading

টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আসন্ন ঈদে তীব্র যানজটের আশঙ্কা!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এবার আসন্ন ঈদে সড়কের মেরামত কাজের জটিলতায় যানজটের আশংকা করছেন যাত্রীরা। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ অত্যন্ত ধীরগতিতে চলায় এ আশঙ্কা তীব্র হচ্ছে।   জানা যায়, তিন বছর পেরিয়ে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ৫০ শতাংশ। এতে বিভিন্ন […]

Continue Reading

সখিপুরে বনভূমিতে বিট কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

সখীপুর প্রতিনিধি: টাঙ্গাইল বন বিভাগ-এর অধীন সখিপুর উপজেলার হতেয়া রেঞ্জের কালমেঘা বিটে সরকারি বনভূমি দখল করে পাকা ইমারত নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও সরেজমিন অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।   সরেজমিনে দেখা যায়, কালমেঘা বিটের ছোট পাথার এলাকায় রেজাউল করিম (হাসু) নামের এক ব্যক্তি সরকারি বনের জমিতে পাকা দালান নির্মাণ করছেন। এ […]

Continue Reading

ভূঞাপুরে গোবিন্দাসী খাল দখল-দূষণে এখন ময়লার ভাগাড়

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুর উপজেলায় গোবিন্দাসীর খরস্রোতা খাল এখন দখল-দূষণে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দুই পাশ থেকে দখল করে ৫০ মিটার খালটি বর্তমানে ১০ মিটার রয়েছে, যা ব্যবহার হচ্ছে ডাস্টবিন হিসেবে। দেখে বোঝার উপায় নেই এখানেই এক সময় চলতো পালতোলা নৌকা। ব্যস্ততা ছিল ব্যবসা-বাণিজ্যে, ছিল নৌকার হালচালের শব্দে মুখরিত চারপাশ। সময়ের ব্যবধানে আজ সেই খাল যেন […]

Continue Reading

মধুপুরের দোখলা রেঞ্জে গাছ কেটে ৭৫ একর বনভূমি দখলের চেষ্টা

মধুপুর প্রতিনিধি: মধুপুরে গাছ নিধনের পর আগুন লাগিয়ে ৭৫ একর বনভূমি জবরদখলের পাঁয়তারা চলছে। প্রভাবশালীরা বন দখলের নেপথ্যে থাকায় ঘটনার দুই সপ্তাহ পরেও অপরাধীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। বনকর্মীরা এ ব্যাপারে নির্লিপ্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে।   জানা যায়, দোখলা রেঞ্জের সদর বিটের অরনখোলা মৌজার ২৪ দাগের মাগীচেরা এলাকার ৭৫ একর বনভূমি ২০২১-২২ […]

Continue Reading

টাঙ্গাইল জেলা সদর আমতলা ও বৈল্যা সড়কের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌরসভার অর্ন্তগত ডিসি অফিসের আমতলা থেকে বৈল্যা পর্যন্ত ৯৩০ মিটার দৈর্ঘ্যের গুরুত্বপূর্ণ সড়কটি অবশেষে উদ্বোধন করা হয়েছে। শনিবার, ২৮ ফেব্রুয়ারি সড়কটির শুভ উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।   দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি খানাখন্দে ভরে গিয়ে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছিল। অথচ […]

Continue Reading