টাঙ্গাইলে তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এতে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রোববার, ২৮ জুন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়কের জামুর্কি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।   অবরোধ কর্মসূচিতে অংশ নেন, দেলদুয়ার উপজেলার […]

Continue Reading

মধুপুরে পরিত্যক্ত কূপ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

মধুপুর প্রতিনিধি: মধুপুরে পরিত্যক্ত কূপ থেকে ছাগল তুলতে গিয়ে নিহত ৪ গারো পরিবারের সদস্যদের মাঝে সরকারিভাবে জিআর প্রকল্পের মাধ্যমে নগদ এক লাখ টাকা অঅর্থিক সহায়তা ও শুকনো খাবার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত নগদ অর্থ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা প্রদান করেছে […]

Continue Reading

টাঙ্গাইলের ভাইরাল কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণের মাধ্যমে আলোচিত টাঙ্গাইলের ভাইরাল কৃষক ও কনটেন্ট নির্মাতা কবির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার, ২৪ জুন সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার উত্তর তারাটিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তারাটিয়া কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে […]

Continue Reading

টাঙ্গাইলে কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন হৃদরোগে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের ভাইরাল কৃষক কবির হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর মঙ্গলবার রাতে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।   এর আগে সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে তিনি নিজ […]

Continue Reading

নাগরপুরে বিদ্যালয়ের টিউবয়েলে পানি পান করে ৩৩ শিক্ষার্থী অসুস্থ

নাগরপুর প্রতিনিধি: নাগরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের টিউবওয়েলের পানি পান করে ৩৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। টিউবওয়েলে বিষ (কীটনাশক) প্রয়োগ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।   মঙ্গলবার, ২৩ জুন সকাল ১০টার দিকে উপজেলার মামুদ নগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো […]

Continue Reading

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া শিশু পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে হারিয়ে যাওয়া তিন বছর বয়সি এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন দায়িত্বরত আনসার সদস্যরা।   সোমবার, ২২ জুন সকাল ১০টা ২০ মিনিটের দিকে হাসপাতালের দ্বিতীয় তলার লিফট-১ সংলগ্ন জরুরি বিভাগ এলাকায় এক শিশুকে কান্নারত অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন টহলরত আনসার সদস্যরা। শিশুটির আচরণ সন্দেহজনক মনে হলে তারা […]

Continue Reading

সখীপুরে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

সখীপুর প্রতিনিধি: সখীপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর আট বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার, ২২ জুন সকালে উপজেলা পরিষদের পুকুর থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।   তবে শিশুটির পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার পর মোবাইল অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁদের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। শিশুটি স্থানীয় একটি […]

Continue Reading

মধুপুরে গর্ত থেকে ছাগল উদ্ধারে গিয়ে নিহত পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

মধুপুর প্রতিনিধি: মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া একটি ছাগলছানা উদ্ধার করতে গিয়ে প্রাণ হারানো গারো সম্প্রদায়ের চার জনের ওই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।   শনিবার, ২০ জুন উপজেলার জলই গ্রামে ঘটে যাওয়া হৃদয়বিদারক এ ঘটনার পর মন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন […]

Continue Reading

মধুপুরে পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে বাবা-ছেলেসহ ৪জনের মৃত্যু

মধুপুর প্রতিনিধি : মধুপুরে পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ ঘটনা ঘটে।   নিহতরা হলেন, গ্রাব্রিয়েল নকরেক (৪৫), রতন নকরেক (২৫), বাবলু হাদিমা (৩৫) ও নেইমার ম্রং (১০)। তাদের সবার […]

Continue Reading

দেলদুয়ারে পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু!

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ারে পানিতে ডুবে ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার, ১৯ জুন সকালে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।   মৃত দুইজন হলেন- নাল্লাপাড়া গ্রামের রিপন চৌধুরীর ছেলে আব্দুর রহমান (১২) এবং একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। নিহত দুই স্কুলছাত্র সম্পর্কে চাচা-ভাতিজা। আব্দুর রহমান এলাসিন টি.জে উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির […]

Continue Reading