সখিপুরে লেয়ার মুরগির ফার্মের বর্জ্যে জনজীবন বিপন্ন

সখিপুর প্রতিনিধি: সখিপুর উপজেলার দাড়িয়ারপুর ইউনিয়নের দেওবাড়ী গ্রামের জনবসতি এলাকায় গড়ে ওঠা দুটি লেয়ার মুরগির ফার্মের বর্জ্য ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার প্রতিকার চেয়ে ভুক্তভোগী এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।   ​​স্থানীয় বাসিন্দাদের অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত মোঃ জমেস উদ্দিন কালো মিয়া দাড়িয়ারপুর […]

Continue Reading

ধনবাড়ীতে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ

ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ী উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে টনসিল অপারেশনের প্রস্তুতিকালে ইনজেকশন দেওয়ার পর চাদনী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন তার স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।   গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে অবস্থিত আল মদিনা হাসপাতালে টনসিল অপারেশনের জন্য […]

Continue Reading

সখীপুরে গবাদিপশুর ‘লাম্পি স্কিন’ রোগের প্রকোপ: আতঙ্কে খামারিরা

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় গবাদিপশুর ভাইরাসজনিত সংক্রামক রোগ ‘লাম্পি স্কিন ডিজিজ’ (এলএসডি)-এর প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক গরু আক্রান্ত হওয়ায় খামারি ও প্রান্তিক কৃষকদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। আক্রান্ত গরুর শরীরে গুটি, তীব্র জ্বর ও ক্ষুধামন্দা দেখা দেওয়ায় এবং দুধ উৎপাদন কমে যাওয়ায় খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে […]

Continue Reading

ভূঞাপুরে নৌকায় রঙের কাজ করার সময় বজ্রপাতে ২ দিনমজুর নিহত

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে যমুনা নদীর চরে নৌকায় রঙের কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দুই দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।   বুধবার, ১ জুলাই বিকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের দুর্গম শুশুয়া চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে মো. ফরিদুল ইসলাম (২৫) এবং একই এলাকার জিন্নদ আলীর ছেলে মো. ইয়াছিন আলী […]

Continue Reading

সখীপুরে নিখোঁজের দুইদিন পর এক বিধবা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

সখীপুর প্রতিনিধি: সখীপুরে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর পারভীন আক্তার (৪৬) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার নিজ বাসার পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার হাতিবান্ধা গ্রামের মৃত হুমায়ুন খানের স্ত্রী।   পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানা গেছে, ছেলে […]

Continue Reading

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াত-এনসিপির সড়ক অবরোধ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গ্রাহক ফোরামের ব্যানারে ১১ দলীয় জোটের নেতারা বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন। বুধবার, ১ জুলাই সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।   এদিন মির্জাপুর বাইপাস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মির্জাপুর বাইপাসের সড়ক প্রদক্ষিণ শেষে বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় অবস্থিত মির্জাপুর […]

Continue Reading

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় মুয়াজ্জিনসহ ২জন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের পৌর শহরের বিশ্বাস বেতকার এলাকায় হাত বাঁধা, গলায় রশি পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় নাজমা আলম নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মসজিদের মুয়াজ্জিন ও এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।   মঙ্গলবার, ৩০ জুন সদর থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এসএম রেজুয়ান […]

Continue Reading

টাঙ্গাইলে টাকা ধার না দেওয়ায় নারীকে হত্যা, মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের বিশ্বস বেতকায় গৃহবধূ নাজমা আলম হত্যায় মসজিদের মুয়াজ্জিনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, ঋণে জর্জরিত মুয়াজ্জিন মোশারফ হোসেন (৪২) নাজমার কাছে টাকা ধার চাইতে গিয়েছিলেন। ধার দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি হাতুড়ি দিয়ে পিটিয়ে নাজমাকে হত্যা করেন। আবার নাজমা আলমের লাশ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার […]

Continue Reading

মধুপুরের গারোবাজারে ৪টি অবৈধ দোকান উচ্ছেদ

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজারে সরকারি খাস জমি অবৈধভাবে দখলের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।   সোমবার বিকেলে এই অভিযান চালানো হয়। এ সময় খাস জমির ওপর অবৈধভাবে গড়ে ওঠা ৪টি দোকানঘর অপসারণ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় মহিষমারা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং মধুপুর […]

Continue Reading

টাঙ্গাইল শহরে হাত-পা বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর শহরের বিশ্বাস বেতকা এলাকায় নিজ বাড়িতে হাত পা বাঁধা অবস্থায় নাজমা আলম নাজু (৫১) নামে এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে বাড়ির ভেতরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত নাজমা […]

Continue Reading