মির্জাপুরে বংশাই নদী থেকে বালু উত্তোলন: ড্রেজার শ্রমিককে অর্থদণ্ড

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলায় বংশাই নদী থেকে অবৈধভাবে ড্রেজার ও বাল্কহেড ব্যবহার করে বালু উত্তোলনের অপরাধে তানভীর হাসান নামের এক শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।   বুধবার, ২১ অক্টোবর বিকেলে উপজেলার লতিফপুর ইউনিয়নের বান্দরমারা এলাকায় নদী তীরবর্তী পয়েন্টে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার […]

Continue Reading

মির্জাপুরে রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপে মন্ত্রীসহ বিভিন্ন কূটনীতিকের পরিদর্শন

মির্জাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে শারদীয় দুর্গাপূজার নবমীতে দানবীর রণদাপ্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান, সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ বিভিন্ন দেশের কূটনীতিকেরা।   মঙ্গলবার সন্ধ্যায় মণ্ডপ পরিদর্শনে আসা কূটনীতিকদের মধ্যে ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন তৃষিতা মওলা, ভ্যাটিকান রাষ্ট্রদূত কেভিন […]

Continue Reading

ভারতেশ্বরী হোমসের দুর্গাপূজা পরিদর্শন করেন ড. মঈন খান

মির্জাপুর প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ দিয়ে গেছেন, সেই আদর্শেই সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করব। সেই আদর্শেই বিএনপি বিশ্বাস করে।   তিনি বলেন, প্রতিবছর দুর্গাপূজায় দানবীর রণদা প্রসাদ সাহার মণ্ডপে আসি। এখানে আলাদা একটা পরিবেশ থাকে। […]

Continue Reading

টাঙ্গাইলে বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখে সংঘর্ষ, নিহত ২

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার, ১৭ অক্টোবর বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলেন- টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার পিকআপের সহকারী আব্দুল রহিম (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী লেনে এস আই ট্রাভেলসের […]

Continue Reading

মির্জাপুরে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা পরিচালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের শ্রীহরিপাড়া এলাকার আজিজুল কোরআন মডেল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।   স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল কোরআন মডেল মাদ্রাসার পরিচালক ইব্রাহিম খান রিয়াদের বিরুদ্ধে আবাসিক ৫-৬ জন ছাত্রকে বিভিন্ন সময়ে বলাৎকারের অভিযোগ ওঠে। গতকাল […]

Continue Reading

মির্জাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনও-এসিল্যান্ডের মতবিনিময়

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ৮ অক্টোবর সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।   মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম এরশাদ মিঞার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা […]

Continue Reading

মির্জাপুরে কৌশলে বিকাশের দোকান থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলা বিকাশের দোকানে রিচার্জ কার্ড ফেলে কৌশলে নগদ দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। বুধবার, ৭ অক্টোবর সকালে উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।   দোকান মালিক জাকির হোসেন জানান, ঘটনার সময় এক ব্যক্তি তার দোকানে এসে ৫০ টাকার রিচার্জ কার্ড চান। কিছুক্ষণ পর আরও একজন দোকানে প্রবেশ করেন। […]

Continue Reading

মির্জাপুরে ব্যক্তি উদ্যোগে ২০ গ্রামের যোগাযোগব্যবস্থায় পরিবর্তন

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার এক সমাজসেবক গ্রামীণ জনপদের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপজেলার ৯ নম্বর বহুরিয়া ইউনিয়নের ২০টি গ্রামের ৬২টি গ্রামীণ সড়ক গত তিন বছর ধরে নিজের অর্থে সংস্কার করেছেন ওই ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম জয়নাল সিকদারের ছেলে ও বিএনপি নেতা আব্দুস ছাত্তার সিকদার। এখনো তিনি সড়ক […]

Continue Reading

মির্জাপুরে অজ্ঞাত বাসের চাপায় দুই কিশোর নিহত

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাসের চাপায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার, ২৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।   নিহতরা হলো মির্জাপুর উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুরের সফিপুর নস্করচালা এলাকার মৃত পঞ্চুর ছেলে ঝলক (১৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে […]

Continue Reading

মির্জাপুরে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ!

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে আজগানা ইউনিয়ন যুবদলের সভাপতি বাদল মিয়াসহ চারজনের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক দাবিদার তোফাজ্জল হোসেন বাদী হয়ে আদালতে মামলা করেছেন। একই ঘটনায় তার ছেলেকে মারধরের অভিযোগে মির্জাপুর থানায়ও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।   মামলার ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া মৌজায় […]

Continue Reading