টাঙ্গাইলে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ৩০ জানুয়ারি সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক।   সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন […]

Continue Reading

টাঙ্গাইলে শনিবার তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নির্বাচনি জনসভায় যোগ দিতে তারেক রহমানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। শনিবার, ৩১ জানুয়ারি তিনি টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন। কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যে দলীয়ভাবে সকল প্রস্তুতি চলছে। শনিবার ৫ লক্ষাধিক নেতাকর্মী সমাগম হতে পারে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা। তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন প্রস্ততি […]

Continue Reading

টাঙ্গাইলে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল–৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদ ও সহাবস্থানের টাঙ্গাইল গড়তে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভা করেন সুলতান সালাউদ্দিন টুকু।   মতবিনিময়কালে সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে […]

Continue Reading

টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে ১৬০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জেলার ৮টি সংসদীয় আসনের ১ হাজার ৬৩টি কেন্দ্রের মধ্যে ১৬০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।এর মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। প্রশাসন জানিয়েছে, এসব কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহণ করা হবে।   জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জেলার এবার ৮টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্র […]

Continue Reading

ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচনি পথসভায় চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী আন্দোলন ক্ষমতার রাজনীতি নয়, বরং আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের রাজনীতি করে যাচ্ছে। আমাদের এ সিদ্ধান্ত সবাই সাধুবাদ জানিয়েছে। মঙ্গলবার, ২৭ জানুয়ারি বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচনি পথসভায় এসব কথা বলেন […]

Continue Reading

টাঙ্গাইলে হাসপাতালে নারীদের ওয়াশরুমে গোপন ক্যামেরা: ইন্টার্ন চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ওয়াশ রুমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে রায়হান কবির ইমন নামে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার, ২৬ জানুয়ারি বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালে অভিযুক্ত ইমনকে শনাক্ত করেন হাসপাতালের শিক্ষার্থীরা। পরে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকসহ ইমনকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ, […]

Continue Reading

শাহীন শিক্ষা পরিবারে ছয় ক্যাটাগরিতে ৩০০ শিক্ষককে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার মান উন্নয়ন ও যুগোপযোগী পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে অনলাইনভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করেছে শাহীন শিক্ষা পরিবার। প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে ছয়টি ক্যাটাগরিতে মোট ৩০০ জন শিক্ষককে নির্বাচন করা হয় এবং টাঙ্গাইলের বিশ্বাস বেতকার ট্রেনিং সেন্টারে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।   শনিবার, ২৪ জানুয়ারি সকালে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে শাহীন শিক্ষা পরিবারের […]

Continue Reading

টাঙ্গাইল ফরহাদ ক্যাডেট একাডেমি থেকে ৩১ শিক্ষার্থীর ক্যাডেটে চান্স

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর শহরের বিশ্বাস বেতকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘ফরহাদ ক্যাডেট একাডেমি’ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় চলতি বছরে লিখিত পরীক্ষায় ৩১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তারমধ্যে ১৯জন ছাত্র এবং ১২জন ছাত্রী। শুক্রবার, ২৩ জানুয়ারি উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন ফরহাদ একাডেমি। প্রতিষ্ঠানের হলরুমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।   ফরহাদ […]

Continue Reading

মওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইলে টুকুর নির্বাচনী প্রচারণা শুরু

মাভাবিপ্রবি প্রতিনিধি: মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারতের মধ্য দিয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার, ২২ জানুয়ারি সকাল ১১টার দিকে টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের […]

Continue Reading

টাঙ্গাইলে নির্বাচন ও গণভোট বিষয়ে ‘সুজন’ এর জেলা সম্মিলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ে টাঙ্গাইলে সুজন-সুশাসনের জন্য নাগরিক-এর জেলা সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইল মিলনায়তনে সুজন- সুশাসনের জন্য নাগরিক টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে উক্ত সম্মিলন অনুষ্ঠিত হয়।   সুজন-সুশাসনের জন্য নাগরিক, টাঙ্গাইল জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হারুনর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে […]

Continue Reading