টাঙ্গাইলে মিনি পেট্রোল পাম্পে বেশি দামে তেল বিক্রি, জরিমানা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে এ আর ট্রেডার্স নামে মিনি পেট্রোল পাম্পে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে পাম্পটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার, ৮ মার্চ বিকেলে সদর উপজেলার বাসাখানপুর বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ […]

Continue Reading

টাঙ্গাইলে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’- এই স্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন হয়েছে।   রবিবার, ৮ মার্চ দুপুরে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। অতিরিক্ত জেলা […]

Continue Reading

বিগত সরকারের দুর্নীতিতে অনেক ব্যাংক দেউলিয়া হয়েছে – প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত সরকারের সময় যেভাবে দুর্নীতি হয়েছে, তাতে দেশের অনেক ব্যাংক দেউলিয়া হয়ে পড়েছে। তবে সেই পরিস্থিতিতেও সোনালী ব্যাংক তার অবস্থান শক্তভাবে ধরে রাখতে পেরেছে। ব্যাংকের কর্মকর্তাদের কর্মদক্ষতা ও আন্তরিকতার কারণেই এটি সম্ভব হয়েছে।   শনিবার, ৭ মার্চ সন্ধ্যায় […]

Continue Reading

ইবির শিক্ষককে হত্যা: মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন

মাভাবিপ্রবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।   শনিবার, ৭ মার্চ দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, অধ্যাপক ড. মো. ফজলুল করিম, অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী, অধ্যাপক […]

Continue Reading

টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের লৌহজং নদীর পাড় থেকে সামনা বেগম (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার, ৭ মার্চ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সামনা বেগম শহরের পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকার আবুল কাশেমের স্ত্রী।   পুলিশ জানায়, শনিবার সকালে শহরের লৌহজং নদীর পাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। […]

Continue Reading

ঈদে ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কে কয়েকটি স্পটে যানজটের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদযাত্রায় সারা দেশে যানজটের গুরুত্বপূর্ণ সম্ভাব্য ২০৭টি স্থান চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। এরমধ্যে ঈদে ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কে ঘরমুখী মানুষের চাপে ১৪টি স্থানে যানজট হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার অংশ প্রতিবছরই গলার কাঁটা হয়ে দাঁড়ায়।   জানা যায়, এবারে ঈদুল ফিতরের ঈদ যাত্রায় […]

Continue Reading

টাঙ্গাইলে আগুন লাগা আজিজ প্লাজা ও মোটরসাইকেলে নিহতের বাড়ি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের পৌর সুপার মার্কেট সংলগ্ন আজিজ প্লাজার ২য় তলায় কম্পিউটারের দোকানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু এমপি।   শুক্রবার, ৬ মার্চ বিকেল সাড়ে ৪টায় তিনি শহরের ভিক্টোরিয়া রোডের আজিজ প্লাজায় গিয়ে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত মার্কেট ঘুরে দেখেন। এ […]

Continue Reading

টাঙ্গাইলে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। শুক্রবার, ৬ মার্চ দুপুরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।   গ্রেপ্তারকৃত মোটরসাইকেল চোররা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার পূর্ব আদালতপাড়ার মৃত ওমর […]

Continue Reading

টাঙ্গাইল শহিদ মিনারে সবার জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে প্রথম রোজা থেকে শুরু করে শেষদিন পর্যন্ত টাঙ্গাইল শহরের শহিদ মিনার প্রাঙ্গণে মাসব্যাপী বিনামূল্যে ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে। শহরে আসা ভূমিহীন থেকে বহুতল ভবনের মালিক, দিনমজুর থেকে সরকারি কর্মচারী, নারী-পুরুষ সবার জন্য মাসব্যাপী ইফতারের এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ত্রিবেণী টাঙ্গাইল এবং বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-১৯৯২। প্রতিদিন প্রায় ৩০০ রোজাদার […]

Continue Reading

টাঙ্গাইলে আরজেএফ-এর জেলা কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) এর জেলা কমিটি গঠন, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   বৃহস্পতিবার, ৫ মার্চ বিকেলে টাঙ্গাইলের সুগন্ধা রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আরজেএফ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি লুৎফর রহমান টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল আমিন-এর সঞ্চালনায় রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র টাঙ্গাইল জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা […]

Continue Reading