টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাংচুর

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার, ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। এসময় কাদের সিদ্দিকীর দুটি গাড়ি ও বাড়ির জানালা ভাঙচুর করা হয়। হামলার সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী নিজ বাড়িতে অবস্থান করছিলেন।   […]

Continue Reading

বাসাইলে কাদেরিয়া বাহিনী-ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশ: ১৪৪ ধারা জারি

বাসাইল প্রতিনিধি: বাসাইলে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাবেশের ব্যানারে একই স্থানে সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার, ৬ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা বেগম সই করা এক অফিস আদেশে ১৪৪ ধারা জারি করা হয়। রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ […]

Continue Reading

আমরা আওয়ামী লীগ চাই না, ‘জয় বাংলা চাই’- কাদের সিদ্দিকী

‎সখিপুর প্রতিনিধি: ‎কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, আমরা আওয়ামী লীগ চাই না; জয় বাংলা চাই। শেখ হাসিনাকে চাই না বঙ্গবন্ধুকে চাই, বাংলাদেশকে চাই। এটার বিরুদ্ধে যারা যাবেন যান অসুবিধা নাই। আর যারা বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ এটা বিশ্বাস করে আমরা তাদের সাথে আছি। মুক্তিযুদ্ধকে গালি দিলে বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয়, […]

Continue Reading

বিমানবন্দরে আটকে দেয়া হলো লতিফ সিদ্দিকীর ভাই আজাদ সিদ্দিকীকে

নিজস্ব প্রতিবেদক: সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এস এম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকীকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ফেরত দেওয়া হয়েছে। এ সময় তার স্ত্রী তার সঙ্গে ছিলেন।   শুক্রবার, ৫ সেপ্টেম্বর সকালে বিমানবন্দরে তাকে আটক করা হয়। শাহজালাল বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র […]

Continue Reading

টাঙ্গাইলে নদী খাল ও ব্রাহ্ম সমাজের মন্দির রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে নদী, খাল বিল, জলাশয়, ব্রাহ্ম সমাজের ঐতিহ্যবাহী মন্দির ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন করেছে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটি। টাঙ্গাইল জেলা শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ৩ সেপ্টেম্বর, বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে দল মত নির্বিশেষে বিভিন্ন […]

Continue Reading

টাঙ্গাইল পার্ক বাজারে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ: আর্থিক জরিমানা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর শহরের পার্ক বাজারে অভিযান চালিয়ে একটি দোকান হতে নিষিদ্ধ ঘোষিত ২ হাজার ৬৭১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অপরাধে দোকান মালিক মো. মোন্নাফ মন্ডল (২২), কে ভ্রাম্যমাণ আদালতে ৪৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। সে টাঙ্গাইল সদর উপজেলার বিতুলিয়াপাড়া গ্রামের মৃত হালিমের ছেলে। […]

Continue Reading

টাঙ্গাইলের ৫০ জন ১২০ টাকায় আবেদনের মাধ্যমে পুলিশে চাকরি পেলেন

নিজস্ব প্রতিবেদক: ১২০ টাকায় আবেদনের মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে চাকরি পেলেন টাঙ্গাইল জেলার ৫০ জন। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এ নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ ও ঘুষমুক্তভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।   পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, টাঙ্গাইল জেলায় এ বছর টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর মোট ৩ হাজার […]

Continue Reading

টাঙ্গাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার, ১ সেপ্টেম্বর দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপি’র আয়োজনে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। […]

Continue Reading

টাঙ্গাইলে মেয়াদ উত্তীর্ণ সার্জিক্যাল পণ্য রাখায় তিন ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং সার্জিক্যাল পণ্য রাখার দায়ে তিন ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার, ১ সেপ্টেম্বর সকালে সেনাবাহিনীর সহযোগিতায় শহরের সাবালিয়া এলাকায় সিটি ক্লিনিক এবং দয়াল ক্লিনিকের সামনে এ অভিযান পরিচালিত হয়।   জরিমানা করা হয় দি সিটি ফার্মেসিকে ২৫ হাজার, দয়াল মেডিসিন কর্নারকে ১০ হাজার এবং অনিক মেডিকেল […]

Continue Reading

টাঙ্গাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৩১ আগস্ট বিকেলে টাঙ্গাইলে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কার্যালয়ে জেলা শাখার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।   ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহবায়ক প্রকৌশলী রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক […]

Continue Reading