টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে একটি পরিত্যক্ত তেলের পাম্পের সামনে সুরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।   রবিবার, ২০ সেপ্টেম্বর বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় সাবেক সংসদ সদস্য ছোট মনিরের একটি পরিত্যক্ত তেলের পাম্পে এ ঘটনা ঘটে। সুরমান রেজা টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা […]

Continue Reading

কালিহাতীতে ধারালো অস্ত্রের আঘাতে ষাটোর্ধ্ব ব্যক্তি নিহত

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলাতে ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ শহীদ মন্ডল (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানী গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কালিহাতী থানা পুলিশ জানায়, হামলার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।   স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার, ১৯ সেপ্টেম্বর মাগরিবের […]

Continue Reading

সখীপুরে সতীনকে ‘মা’ ডাকায় কোলের শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ!

সখীপুর প্রতিনিধি: সখীপুরে আশরাফুল (৩) নামে এক শিশুকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মা আকলিমা বেগমের (৩৫) বিরুদ্ধে। এ সময় তাঁর আরেক মেয়ে সিদরাতুলকে (৮) ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরে আকলিমা আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পরিবার।   বুধবার, ১৬ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ার বাইদ (মুজিবনগর মোড়) […]

Continue Reading

কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন ‘জুলাই যোদ্ধা’ গ্রেফতার!

কালিহাতী প্রতিনিধি: কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই ‌‘জুলাই যোদ্ধাকে’ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার, ১৬ সেপ্টেম্বর দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।   গ্রেফতারকৃতরা হলেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়ার আজাহার […]

Continue Reading

টাঙ্গাইলে ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু: আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলার রায়ে রশিদ মিয়া (৫৫) নামে ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর দুপুরে টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মজিদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রশিদ মিয়া মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের গোলাম হোসেনের […]

Continue Reading

ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড ও একটি বেকারির কার্যক্রম বন্ধ করা হয়েছে।   ১৪ সেপ্টেম্বর, সোমবার উপজেলার ভূঞাপুর বাসস্ট্যান্ডে ও নিকরাইল বাজার এলাকাতে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। এসময় তিনি বলেন, অভিযোগ এর ভিত্তিতে এই বাজারে অভিযান পরিচালনা […]

Continue Reading

কালিহাতীতে খাদ্যবান্ধব কর্মসূচির ২৫ বস্তা চাল উদ্ধার: ডিলারসহ ৩ জনকে জরিমানা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলাতে খাদ্যবান্ধব কর্মসূচির ২৫ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলারসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।   শনিবার, ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের পেছনে আনোয়ার হোসেনের ঘরে অভিযান চালায় […]

Continue Reading

বাসাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

বাসাইল প্রতিনিধি: বাসাইলে হানিফ খান (৩৭) নামে বরখাস্তকৃত এক আনসার সদস্যকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর রাতে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।   নিহত হানিফ খান উপজেলার হাবলা উত্তর পাড়া গ্রামের মৃত বক্তার আলী খানের ছেলে। তাকে এক বছর আগে […]

Continue Reading

মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: আটক ১

মধুপুর প্রতিনিধি: মধুপুরে কবিরাজি চিকিৎসার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর বাবা। মামলার পর পুলিশ এক অভিযুক্তকে আটক করে আদালতে পাঠিয়েছে।   মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী প্রায় এক মাস ধরে অসুস্থ ছিলেন। তাঁর বুকে […]

Continue Reading

দেলদুয়ারে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ অটোরিকশাচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: দেলদুয়ার উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (৪২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও ইয়াবা বহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়। শুক্রবার দুপুরে দেলদুয়ার উপজেলার ছিলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার […]

Continue Reading