কালিহাতীতে ধারালো অস্ত্রের আঘাতে ষাটোর্ধ্ব ব্যক্তি নিহত

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর দুর্ঘটনা

কালিহাতী প্রতিনিধি: কালিহাতী উপজেলাতে ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ শহীদ মন্ডল (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানী গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কালিহাতী থানা পুলিশ জানায়, হামলার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার, ১৯ সেপ্টেম্বর মাগরিবের নামাজের পর গ্রামের একটি বাঁশঝাড়ের ভেতর শহীদ মন্ডলের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। হামলার পর তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে শহীদ মন্ডলের ওপর হামলা চালানো হয়েছে, হামলাকারীরা কারা এবং ঘটনার আগে বা পরে তার সঙ্গে কারও বিরোধ ছিল কি না- এসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, মাগরিবের নামাজের পর শহীদ মন্ডল ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। হামলার প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *