ধনবাড়ীতে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ

ধনবাড়ী প্রতিনিধি: ধনবাড়ী উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে টনসিল অপারেশনের প্রস্তুতিকালে ইনজেকশন দেওয়ার পর চাদনী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন তার স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।   গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে অবস্থিত আল মদিনা হাসপাতালে টনসিল অপারেশনের জন্য […]

Continue Reading

টাঙ্গাইলে রাস্তায় ফেলে যাওয়া শতবর্ষী বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদরে স্বজনদের হাতে রাস্তায় পরিত্যক্ত হওয়া শতবর্ষী এক বৃদ্ধের দায়িত্ব নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার, ২ জুলাই সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার বৈল্লা বাজার এলাকার একটি সেতুর পাশে কান্নারত অবস্থায় স্থানীয়রা বৃদ্ধ মফিজ উদ্দিনকে উদ্ধার করেন। প্রায় দৃষ্টিশক্তিহীন এ বৃদ্ধ বয়স ও শারীরিক […]

Continue Reading

ভূঞাপুরে বাড়ির আঙিনা থেকে ১১টি গাঁজা গাছ উদ্ধার: গ্রেপ্তার ১

ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে ঘরের আঙিনায় নিষিদ্ধ গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।   বৃহস্পতিবার, ২ জুলাই সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর বাড়ি থেকে ১১টি বড় গাঁজা গাছ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন বলরামপুর […]

Continue Reading

সখীপুরে নিখোঁজের দুইদিন পর এক বিধবা নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

সখীপুর প্রতিনিধি: সখীপুরে নিখোঁজের ৩৪ ঘণ্টা পর পারভীন আক্তার (৪৬) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার নিজ বাসার পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার হাতিবান্ধা গ্রামের মৃত হুমায়ুন খানের স্ত্রী।   পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানা গেছে, ছেলে […]

Continue Reading

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াত-এনসিপির সড়ক অবরোধ

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গ্রাহক ফোরামের ব্যানারে ১১ দলীয় জোটের নেতারা বিক্ষোভ মিছিল ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন। বুধবার, ১ জুলাই সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।   এদিন মির্জাপুর বাইপাস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মির্জাপুর বাইপাসের সড়ক প্রদক্ষিণ শেষে বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় অবস্থিত মির্জাপুর […]

Continue Reading

টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় মুয়াজ্জিনসহ ২জন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের পৌর শহরের বিশ্বাস বেতকার এলাকায় হাত বাঁধা, গলায় রশি পেঁচানো ও রক্তাক্ত অবস্থায় নাজমা আলম নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মসজিদের মুয়াজ্জিন ও এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।   মঙ্গলবার, ৩০ জুন সদর থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এসএম রেজুয়ান […]

Continue Reading

টাঙ্গাইলে টাকা ধার না দেওয়ায় নারীকে হত্যা, মুয়াজ্জিনসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল শহরের বিশ্বস বেতকায় গৃহবধূ নাজমা আলম হত্যায় মসজিদের মুয়াজ্জিনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, ঋণে জর্জরিত মুয়াজ্জিন মোশারফ হোসেন (৪২) নাজমার কাছে টাকা ধার চাইতে গিয়েছিলেন। ধার দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি হাতুড়ি দিয়ে পিটিয়ে নাজমাকে হত্যা করেন। আবার নাজমা আলমের লাশ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার […]

Continue Reading

টাঙ্গাইলে ভাতিজাকে অপহরণ ও হত্যার দায়ে চাচার ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে পাঁচ বছর বয়সী ভাতিজা কে এম রাহেনুল ইসলাম আরাফকে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আ ন ম ইলিয়াস এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি নুরনবী […]

Continue Reading

মধুপুরের গারোবাজারে ৪টি অবৈধ দোকান উচ্ছেদ

মধুপুর প্রতিনিধি: মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজারে সরকারি খাস জমি অবৈধভাবে দখলের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।   সোমবার বিকেলে এই অভিযান চালানো হয়। এ সময় খাস জমির ওপর অবৈধভাবে গড়ে ওঠা ৪টি দোকানঘর অপসারণ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনার সময় মহিষমারা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং মধুপুর […]

Continue Reading

মধুপুরে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৫ জনের কারাদণ্ড

মধুপুর প্রতিনিধি: মধুপুরে মাদক সেবন ও বিক্রির অপরাধে পাঁচজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার, ২৯ জুন বিকেলে আটককৃত পাঁচ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।   ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মির্জাবাড়ী […]

Continue Reading