টাঙ্গাইলে সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি পালন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে চার দফা দাবিতে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। সোমবার থেকে তারা মাধ্যমিক শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া বন্ধ ঘোষণা করেন। শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মবিরতি পালন করা হয়।   বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় সরেজমিন দেখা যায়, বিন্দুবাসিনী সরকারি বালক […]

Continue Reading

ভাসানী বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।   শনিবার, ২৯ নভেম্বর সকাল ১০টায় বিভাগের সেমিনার হলে দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়। এতে দেশের এবং দেশের বাইরের ৪৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শতাধিক গবেষণাপত্র উপস্থাপন করা হয়। […]

Continue Reading

প্রাথমিকে প্রধান শিক্ষকের ৩২ হাজার পদ শূন্য – উপদেষ্টা বিধান রঞ্জন রায়

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমরা শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি দিয়েছি। আমাদের অনেক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। বিদ্যালয়গুলোতে ৩২ হাজার প্রধান শিক্ষককের পদ শূন্য রয়েছে। এতে বিদ্যালয়ে পরিচালনা করতে সমস্যা হচ্ছে।   রোববার, ২৩ নভেম্বর দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি […]

Continue Reading

শিশুদের প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে- প্রাথমিক ও গণ শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা মন্তলালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশটা আনন্দদায়ক হতে হবে। আমাদের প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুর মধ্যে সুপ্ত সম্ভবনাগুলোকে বিকাশ করা। এছাড়াও শিশুকে সুনাগরিক এবং সমাজে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলা। এই কাজটি আমরা করব পাঠ্যক্রম ও সহ পাঠ্যক্রমের মাধ্যমে অথবা উচ্চ […]

Continue Reading

ধনবাড়ীতে ১৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধনবাড়ী প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে স্পোর্টস লাভারস্ অ্যাসোসিয়েশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২২ নভেম্বর সকালে সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলার সাড়ে তিন শতাধিক প্রতিযোগী অংশ নেন।   প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। এসময় ধনবাড়ী […]

Continue Reading

ভাসানী বিশ্ববিদ্যালয়ে মওলানা ভাসানীর ৪৯তম ওফাতবার্ষিকী উপলক্ষে সেমিনার

মাভাবিপ্রবি প্রতিনিধি: মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম ওফাতবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘প্রতিবাদের ভাষায় নৈতিকতা, মওলানা ভাসানী ও সমসাময়িক বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।   রবিবার, ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ১২-তলা একাডেমিক ভবনের সেমিনার হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক […]

Continue Reading

টাঙ্গাইলে ১২ উপজেলায় একযোগে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ‘বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে’ এই সুন্দর প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়ারোধে একযোগে ১২ উপজেলায় স্কুল প্রাঙ্গনে প্লে গ্রাউন্ডের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর টাঙ্গাইল সদর উপজেলার চাকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া।   […]

Continue Reading

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিবেদক : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে দিনব্যাপী ‘ট্রেনিং প্রোগ্রাম অন আউটকাম বেইজড এডুকেশন (ওবিই)’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।   আইকিউএসি’র পরিচালক […]

Continue Reading

গণচীনের উপহার মওলানা ভাসানীর ট্রাক্টর: পড়ে আছে অযত্ন-অবহেলায়

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের সন্তোষে গণচীন থেকে উপহার পাওয়া ট্রাক্টর, টাইপরাইটারসহ মজলুম জননেতা মওলানা ভাসানীর ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম অযত্ন-অবহেলায় পড়ে আছে। অনেক সরঞ্জাম আবার নষ্টও হয়ে যাচ্ছে। এই সরঞ্জামগুলো ভালোভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন পরিবারের সদস্য, ভক্ত ও অনুসারীসহ স্থানীয় সাধারণ মানুষ।   সরেজমিন দেখা যায়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পশ্চিম পাশে একটি […]

Continue Reading

টাঙ্গাইলে বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল শাখার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের নতুন শাখার শুভ উদ্বোধন উপলক্ষে শিক্ষামূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৮ নভেম্বর দুপুরে জেলা সদর রোড মা নার্সিং হোমের ৩য় তলায় স্থানীয় লোকজন, সুশীল সমাজ, সাংবাদিক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা ক্লিনিক মালিক সমিতির প্রচার সম্পাদক কামাল হোসেনের সভাপতিতে […]

Continue Reading